শিরোনাম :
বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে সক্রিয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী নতুন যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় রোডম্যাপ তৈরিতে ইউনেস্কোর সহায়তা কামনা তথ্যমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রী ৩ মে থেকে ধান ও গম এবং ১৫ মে থেকে চাল সংগ্রহ শুরু পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত ইউনেস্কো প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশে ধর্মীয় মৌলবাদীদের অতিসক্রিয়তা উদ্বেগজনক বন্ধ পাটকল চালু করলে অর্থনীতিতে গতি আসবে;বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য উপানুষ্ঠানিক শিক্ষা কার্যকর মাধ্যম: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সংশ্লিষ্টদের সেবকের ভূমিকা পালন করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল বাংলাদেশ-সেনেগাল দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গতিশীল ও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ

ঈদে বাস-ট্রেনের অগ্রীম টিকিট বিক্রি শুরু

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ৮ আগস্ট, ২০১৮

ইদ্রিস আলম: ঈদুল আজহা উপলক্ষে নাড়ীর টানে ঘরমুখো মানুষের জন্য দূরপাল্লার বাসের অগ্রীম টিকিট বিক্রি শুরু হয়েছে মঙ্গলবার (৭ আগস্ট)। অপরদিকে আজ বুধবার (আগস্ট) বিক্রি হচ্ছে ট্রেনের টিকিট।

যদিও বাসের আগাম টিকিট বিক্রির দিন ছিল গত রোববার থেকে। কিন্তু দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকায় বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন টিকিট বিক্রির সিদ্ধান্ত পরিবর্তন করে।

এদিকে, আগাম টিকিট বিক্রির জন্য প্রত্যেকটি পরিবহনের আলাদা কাউন্টার খোলা হয়েছে। কাউন্টারগুলোতে সকাল ৬টা থেকেই টিকিট বিক্রি হচ্ছে।

মালিক সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন পরিবহনকে অনুরোধ জানানো হয়েছে, কোনোভাবেই যেন সরকার নির্ধারিত ভাড়ার বাইরে বেশি আদায় করা না হয়।

বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ও শ্যামলী পরিবহনের মালিক রমেশ চন্দ্র ঘোষ জানান, গাবতলী ও সায়েদাবাদ বাস টার্মিনাল এবং কল্যাণপুর, আসাদগেট, আরামবাগ ও মৌচাকে অবস্থিত বিভিন্ন আন্তঃজেলা বাসের কাউন্টার থেকে আগাম টিকিট পাওয়া যাবে।

হানিফ এন্টারপ্রাইজের জেনারেল ম্যানেজার মোশাররফ হুসাইন বলেন, টিকিট কিনতে যাতে কোনো ভোগান্তি পোহাতে না হয় সেদিকেই বেশি গুরুত্ব দেয়া হয়েছে।

এদিকে ট্রেনের অগ্রীম টিকিট বিক্রি চলবে ১২ আগস্ট পর্যন্ত। ঢাকা ও চট্টগ্রাম স্টেশন থেকে নির্ধারিত স্থানের টিকিট পাওয়া যাবে। আজ বুধবার (৮ আগস্ট) দেয়া হবে ১৭ আগস্টের টিকিট। ৯ আগস্ট ১৮ আগস্টের, ১০ আগস্ট ১৯ আগস্টের, ১১ আগস্ট ২০ আগস্টের এবং ১২ আগস্ট ২১ আগস্টের অগ্রিম টিকিট দেয়া হবে।

একইভাবে ১৫ আগস্ট থেকে শুরু হবে ঈদ ফেরত যাত্রীদের জন্য ট্রেনের আগাম টিকিট বিক্রি। ঈদ ফেরত অগ্রিম টিকিট রাজশাহী, খুলনা, রংপুর, দিনাজপুর ও লালমনিরহাট স্টেশন থেকে বিশেষ ব্যবস্থাপনায় সকাল ৮টায় বিক্রি শুরু হবে। ২৪ আগস্টের ফিরতি টিকিট দেওয়া হবে ১৫ আগস্ট। একইভাবে ১৬, ১৭, ১৮ ও ১৯ আগস্ট যথাক্রমে পাওয়া যাবে ২৫, ২৬, ২৭ ও ২৮ আগস্টের টিকিট।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD