শিরোনাম :
‘প্রযুক্তি উদ্ভাবনেই অর্থনৈতিক সার্বভৌমত্ব’, ওসাকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রামাণ্যচিত্রের অসঙ্গতি নিয়ে দুঃখ প্রকাশ : ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই স্মৃতি জাদুঘর গণতন্ত্রের সংগ্রামের দলিল হবে: প্রধানমন্ত্রী মানবপাচার মোকাবিলায় সমন্বিত তথ্য বিনিময়ে বাংলাদেশ-আইওএমের জোর বাগেরহাটে একই পরিবারের তিনজনের অর্ধগলিত মরদেহ উদ্ধার, হত্যার আশঙ্কা প্রেস ক্লাবের সামনে সংঘর্ষ: নতুন ধারা বাংলাদেশের চেয়ারম্যানসহ ৬ নেতা গ্রেপ্তার বাগেরহাটে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ : স্বাস্থ্যমন্ত্রীর কাছে জেলা বিএনপির আবেদন হালাল মাংস ও কৃষিপণ্য বাণিজ্য বাড়াতে ঢাকা-কুয়ালালামপুরের নতুন উদ্যোগ দুই কোটি কৃষককে কৃষক কার্ডের আওতায় আনতে সরকারের পরিকল্পনা ওসাকায় বাংলাদেশে বিনিয়োগের আহ্বান, জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদারে আশাবাদ

ঈদের নামাজ শেষে দেশের মঙ্গলে দোয়া চাইলেন ড. ইউনূস

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ৭ জুন, ২০২৫

ঈদুল আজহার প্রধান জামাতে অংশ নিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। নামাজ শেষে দেশের মঙ্গলের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।

শনিবার (৭ জুন) সকাল সাড়ে ৭টায় রাজধানী ঢাকার হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। নামাজ আদায়ের সময় সামনের কাতারেই ছিলেন প্রধান উপদেষ্টা। খুতবার পর তিনি অংশ নেন মোনাজাতে।

নামাজ ও মোনাজাত শেষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক এসে প্রধান উপদেষ্টার সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

এ দিনের জামাতে অংশ নেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ফাওজুল কবির খান, ওয়াহিদউদ্দিন মাহমুদ, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

প্রধান উপদেষ্টা তার তিন উপদেষ্টার সঙ্গেও শুভেচ্ছা বিনিময় করেন।

ঈদগাহ ত্যাগের আগে উপস্থিত মুসল্লিদের উদ্দেশে সালাম দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, “সবাইকে আজ একসঙ্গে ঈদের জামাতে পেয়ে খুব ভালো লাগল। সবাইকে ঈদ মোবারক। এই পবিত্র দিনে দেশের মঙ্গল ও শান্তির জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।”

এরপর তিনি নিরাপত্তাকর্মীদের ঘেরাটোপ পেরিয়ে হাত নাড়তে নাড়তে ঈদগাহ ত্যাগ করেন। এ সময় অনেকেই তাকে শুভেচ্ছা জানান। কারও কারও কণ্ঠে শোনা যায়, “স্যার, আপনাকে পাঁচ বছর চাই।”

এছাড়া অন্যান্যের মধ্যে সুপ্রিম কোর্টের দুই বিভাগের বিারপতিগণ, কূটনীতিক এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন

 

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD