শিরোনাম :
হেব্রনে চতুর্থ দিনে ইসরায়েলি সামরিক অভিযান: বাস্তুচ্যুত ২৬০০ ছাড়াল, গ্রেপ্তার ৭০ পারস্পরিক সুবিধা ও আস্থার ভিত্তিতে বহুমুখী সহযোগিতা গভীর করছে চীন ও বেলজিয়াম উত্তেজনার মুখে গভীর রাতে কড়া নিরাপত্তায় বীর মুক্তিযোদ্ধা মানিক পসারীর দাফন সম্পন্ন ডিসেম্বরে শুরু হচ্ছে বিসিবির ‘ডি থ্রি ট্রফি’: ২ কোটি ৩০ লাখ পয়েন্টে শীর্ষে শরিফুল বিকল্প শিরোনাম ২: মধ্যরাতেই ‘প্রবল ঘূর্ণিঝড়ে’ রূপ নিতে পারে ‘অর্ণব’ : সমুদ্রবন্দরে ২ নম্বর সংকেত ৯ মাসে ১০৯ শিশু যৌন নির্যাতনের শিকার: আইনি দুর্বলতায় থমকে যাচ্ছে মাদ্রাসার বিচারপ্রক্রিয়া চার দিনের সরকারি সফরে টোকিও পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান নবারুণ অরুণ প্রভায় জাপানে রাষ্ট্রদূত প্রত্যাহারের সিদ্ধান্ত মন্ত্রণালয়ের নিজস্ব: শামা ওবায়েদ বিহারের সিওয়ানে বাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ: দুই শিশুসহ নিহত বেড়ে ৫

ইসির প্রধান ভবনে অগ্নিকাণ্ড: ইভিএমের ক্ষয়ক্ষতি

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০১৯

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের (ইসি) প্রধান ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে। ১২ তলা বিশিষ্ট এই ভবনের নীচতলায় ৮ সেপ্টেম্বর, রোববার রাত ১১টার দিকে আগুন লাগে। যে স্থানে ইভিএম থাকার কথা জানিয়েছেন শেরে বাংলানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম মুন্সী। ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলামও জানান, অগ্নিকাণ্ডে কিছু ইভিএমের ক্ষতি হতে পারে।

আগুন লাগার খবর পেয়ে রাত সোয়া ১১টার দিকে ফায়ার ব্রিগেড নিয়ন্ত্রণের কাজ শুরু করে বলে বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার ফরহাদ উল আলম জানান, রাত ১১টা ৬ মিনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এটা বড় ধরনের আগুন নয়, মোটামুটি ছোট্ট অগ্নিকাণ্ড। প্রথমে ৬টি ইউনিট কাজ শুরু করলেও পরে আরও ছয়টি ইউনিট এই কাজে যোগ দেয়।

এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার সাইদুল। তবে রাত ১২টার পর আগুন নিয়ন্ত্রণে আসার কথা বলা হলেও ধোঁয়া উড়ছিল।

পরে রাত ১২টা ২৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে কর্তব্যরত কর্মকর্তা কামরুল ইসলাম জানান। তিনি বলেন, আগুন কিভাবে লেগেছে এবং ক্ষতি কী পরিমাণ হয়েছে, তা তদন্তের পর জানা যাবে।

সাইদুল মিডিয়াকে জানান, ইভিএমের কিছু ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র ও অগ্নিকাণ্ডের কারণ বিষয়ে পরবর্তীতে খোঁজ নেব। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে এর সূত্রপাত। বড় ধরনের শঙ্কা করছি না আমরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।

নির্বাচন ভবনের বেইজমেন্টে ইভিএম সংরক্ষণের বিশেষ ব্যবস্থার গুদাম রয়েছে। ভবনের ১১ তলার জাতীয় পরিচয়পত্রের ডেটাবেইজ। ব্রিগেডিয়ার সাইদুল বলেন, ভোটার ডেটাবেইজের কোনো ক্ষতি হবে না।

অগ্নিকাণ্ডের ২০-২৫ মিনিটের মধ্যে এনআইডি জিডি ও ইসি সচিবালয়ের কর্মকর্তারা নির্বাচন ভবনে উপস্থিত হন। ফায়ার সার্ভিসের পাশাপাশি সশস্ত্র বাহিনী বিভাগের প্রশিক্ষিত লোকবল কাজে নামে।

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারও মধ্যরাতে ঘটনাস্থল পরিদর্শনে আসেন।

ফায়ার সার্ভিসের উপপরিচালক দেবাশীষ বর্ধন সাংবাদিকদের জানান, অগ্নিকাণ্ড তদন্তে নির্বাচন কমিশন ও ফায়ার সার্ভিস আলাদা দুটি কমিটি গঠন করেছে।

ইসির অতিরিক্ত সচিব মোখলেসুর রহমানের নেতৃত্বে তিন সদস্যের কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
ফায়ার সার্ভিসের তিন সদস্যের তদন্ত কমিটিকে দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
দেবাশীষ বলেন, বেইজমেন্টে প্রায় সাড়ে ৪ হাজার ৫০০ ইভিএম ছিল। ক্ষয়ক্ষতি নিরূপণ করা যায়নি; এটা তদন্ত কমিটির প্রতিবেদনে জানা যাবে।

বেইজমেন্টে ইভিএমের পাশাপাশি কাগজের কার্টনও ছিল বলে ধোঁয়া বেশি হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

বেইজমেন্টে ইভিএমের পাশাপাশি কাগজের কার্টনও ছিল বলে ধোঁয়া বেশি হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার রাত দেড়টায় নির্বাচন ভবনে সাংবাদিকদের সামনে আসেন।
এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার জানান, আধুনিক এ ভবনে অগ্নি নির্বাপণ যন্ত্র সচল ছিল কি না, সে বিষয়ে অবগত নন তিনি।

তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ১২ সেপ্টেম্বর দুপুরের মধ্যে ইসির নিজস্ব কমিটি প্রতিবেদন দেবে। তদন্ত কমিটি জানাবে এ ভবনের নিচ তলায় অগ্নি নির্বাপন যন্ত্র সচল ছিল কি না? এ মুহূর্তে বিষয়টি আমার জানা নেই।

দমকল বাহিনী আসার আগে ইসির অগ্নি নির্বাপন ব্যবস্থা পর্যাপ্ত ছিল কি না, বিদ্যমান ব্যবস্থা কাজ করেছে কি না বা কোনো কাজে লেগেছে অথবা গাফলাতি ছিল কিনা তা তদন্তে বেরিয়ে আসবে।

মাহবুব তালুকদার জানান, তদন্ত কমিটির অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতি নিরুপণ, কীভাবে এ অগ্নিকাণ্ড ঘটেছে এবং আগামীতে যাতে পুনরাবৃত্তি না ঘটে সে বিষয়ে প্রতিবেদন দেবে। খুব দ্রুততার সঙ্গে দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে, বলেন তিনি।

মাহবুব তালুবকদার বলেন, প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা দেশের বাইরে অবস্থান করলেও অগ্নিকাণ্ডের ঘটনা শুনে খোঁজ-খবর রাখছেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD