শিরোনাম :
টেকসই প্রবৃদ্ধিতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতার নতুন দিকনির্দেশনা ২৮তম শাংহাই চলচ্চিত্র উৎসবের পর্দা নামল রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পাঁচ বছরে ২৪ লাখ গাছ লাগানোর লক্ষ্য পেনাল্টি মিসের হতাশা ভুলে ইতিহাস গড়লেন মেসি, অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা জুলাই অভ্যুত্থান ঘিরে অভিযোগ: ঢাবির তিন শিক্ষক সাময়িক বরখাস্ত, আরও দুজনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা বিশ্ব সঙ্গীত দিবসে সুরের মিলনমেলা, দুই দিনের আয়োজন শেষ করল সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ ফ্রান্সে রেকর্ড দাবদাহে দুই দিনে প্রাণ গেল ১৮ জনের নতুন এল নিনোর প্রভাবে বিপর্যয়ের আশঙ্কা, উষ্ণ হতে পারে ২০২৭ সাল সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’ বিশ্বকাপে টানা দ্বিতীয় জয়, নকআউট নিশ্চিত করল নরওয়ে

ইতালীতে শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী পালিত

মিনহাজ হোসেন, ইতালি
  • প্রকাশের সময়: রবিবার, ৯ আগস্ট, ২০২০

‘বঙ্গমাতা ত্যাগ, সুন্দরের সাহসী প্রতীক’ এই প্রতিপাদ্য নিয়ে ইতালি আওয়ামী লীগের আয়োজনে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০ তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

শনিবার (৮ আগষ্ট) রাজধানী রোমের একটি হলরুমে স্থানীয় সময় রাত ৯ ঘটিকায় ইতালী আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সোয়েব দেওয়ান এর পরিচালনায় ও সহ-সভাপতি আব্দুর রউফ ফকির এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতির সাবেক প্রথম নির্বাচিত সভাপতি কে এম লোকমান হোসেন, ইতালি আওয়ামী লীগের সহ-সভাপতি শাহ আলম, সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক মোঃ আলমগীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আফতাব বেপারী, সম্মানিত সদস্য আবদুর রশিদ, সাখাওয়াত হোসেন সাখন, শাহজাহান মুন্সি লাবু, সবুজ জামান, গাজি জাকির, বাশার মালত, ইতালি স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইকবাল ঢালী, যুবলীগ নেতা আমিন বেপারী, এছাড়াও মুজিব আদর্শের সৈনিকদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ লিটন, ইমরুল কায়েছ, মোজাম্মেল হক, আফসার বেপারী, আফজাল হোসেন রোমান সহ ইতালি আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরও উপস্থিত ছিলেন।

এসময় উপস্থিত নেতৃবৃন্দরা মহীয়সী নারী বঙ্গমাতার গৌরবময় কর্মজীবনের উপর আলোচনা করেন। তারা বলেন, বেগম ফজিলাতুন্নেছা মুজিব কেবল বঙ্গবন্ধুর সহধর্মিনীই নন, বাঙালির মুক্তি সংগ্রামে অন্যতম এক নেপথ্য অনুপ্রেরণাদাত্রী। তারা আরও বলেন, বাঙালি জাতির সুদীর্ঘ স্বাধিকার আন্দোলনের প্রতিটি পদক্ষেপে তিনি বঙ্গবন্ধুকে সক্রিয় সহযোগিতা করেছেন। ছায়ার মত অনুসরন করেছেন প্রানপ্রিয় স্বামী বঙ্গবন্ধুর আদর্শকে। এই আদর্শ বাস্তবায়নের জন্য অবদান রেখেছেন।

পরিশেষে সোয়েব দেওয়ানের দোয়া পরিচালনার মাধ্যমে শেখ ফজিলাতুন্নেছা আত্মার মাগফেরাত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত এবং মৃত্যু সকলের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD