শিরোনাম :
টেকসই প্রবৃদ্ধিতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতার নতুন দিকনির্দেশনা ২৮তম শাংহাই চলচ্চিত্র উৎসবের পর্দা নামল রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পাঁচ বছরে ২৪ লাখ গাছ লাগানোর লক্ষ্য পেনাল্টি মিসের হতাশা ভুলে ইতিহাস গড়লেন মেসি, অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা জুলাই অভ্যুত্থান ঘিরে অভিযোগ: ঢাবির তিন শিক্ষক সাময়িক বরখাস্ত, আরও দুজনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা বিশ্ব সঙ্গীত দিবসে সুরের মিলনমেলা, দুই দিনের আয়োজন শেষ করল সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ ফ্রান্সে রেকর্ড দাবদাহে দুই দিনে প্রাণ গেল ১৮ জনের নতুন এল নিনোর প্রভাবে বিপর্যয়ের আশঙ্কা, উষ্ণ হতে পারে ২০২৭ সাল সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’ বিশ্বকাপে টানা দ্বিতীয় জয়, নকআউট নিশ্চিত করল নরওয়ে

ইতালীতে চাঁদপুর জেলা জাতীয়তাবাদী ফোরামের ইফতার ও দোয়া মাহফিল

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ২৯ মে, ২০১৯

মিনহাজ হোসেন,ইতালী প্রতিনিধি:গত ৩০মে বুধবার ছিলো শহীদ জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকী। উল্লেখ্য, ১৯৮১ সালের এই দিনে তিনি চট্টগ্রাম সার্কিট হাউজে অবস্থানকালে সেনাবাহিনীর বিদ্রোহী কর্মকর্তাদের গুলিতে নিহত হন। দিবসটি পালন উপলক্ষ্যে চাঁদপুর জেলা জাতীয়তাবাদী (বিএনপি) ফোরাম ইতালী কর্তৃক আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ২৭মে সোমবার রোমের তরপিনাত্তারা সেন্ট্রাল জামে মসজিদে এক দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়

উক্ত দোয়া ও ইফতার মাহফিলে শহীদ জিয়ার বিদেহী আত্নার মাগফেরাত তথা সমস্ত মুসলিম উম্মার শান্তি কামনায় বিশেষ দোয়া মোনাজাত করেন মসজিদের ইমাম।

এতে ফোরামের সভাপতি আবুল কাশেম পাটোয়ারীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রবিউল মোল্লার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালী বিএনপি’র সভাপতি আলহাজ্ব আব্দুর রাজ্জাক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি হাজী আনিমুর রহমান সালাম, সাধারন সম্পাদক ঢালী নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান রতন, সহ-সভাপতি ও বাংলাদেশ সমিতির সভাপতি হাসানুজ্জামান কামরুল, সহ-সভাপতি মো: আশরাফ, যুগ্ন সাধারন সম্পাদক ও ফোরামের উপদেষ্টা আল আমিন বিশ্বাস, রোম মহানগর বিএনপির সভাপতি হুমায়ুন কবির, রোম মহানগর বিএনপির সি:সহ সভাপতি ও বৃহত্তর কুমিল্লা সমিতির সাধারন সম্পাদক এবং ইফতার মাহফিলের সার্বিক তত্ত্বাবধায়ক সিরাজুল ইসলাম মৃধা সহ আরও অন‌্যান‌্য নেতৃবৃন্দ।

বক্তারা আরো বলেন অবিলম্বে দেশমাতা বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবী করেন এবং অন্যথায় প্রবাস থেকে দুর্বার আন্দোলনের মাধ্যমে তাকে মুক্ত করা হবে এবং সেই সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সহ বিএনপির সকল নেতা কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা তুলে নেওয়ার আহবান জানান।

বিশেষ অতিথি ঢালী নাসির বলেন, আইনী প্রক্রিয়ায় সরকার বেগম খালেদা জিয়াকে মুক্তি দেবে না। আন্দোলনের মাধ্যমেই তাকে মুক্ত করতে হবে। এ ক্ষেত্রে ইতালীসহ সব প্রবাসীদের ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে। তিনি আরোও বলেন, মাদকবিরোধী অভিযানে বন্দুকযুদ্ধের নামে বিচারবহির্ভ‚ হত্যাকান্ড চালাচ্ছে সরকার। রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে হত্যাকান্ড চালানো হচ্ছে। এটা মানবাধিকের চড়ান্ত লঙ্ঘন। একটি গণতান্ত্রিক দেশে এটা হতে পারে না। বিএনপি ক্ষমতায় গেলে আইনের শাসন ও মানবাধিকার পুনঃপ্রতিষ্ঠা করবে ইনশাহআল্লাহ।

এসময় ফোরামের নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি কবির হোসেন, সাধারন সম্পাদক রবিউল মোল্লা, যুগ্ম সাধারন সম্পাদক মাসুদ আলম, রিপন হোসেন, সাংগঠনিক সম্পাদক ফেরদৌস ভূ্ঁইয়া টিটু, সিনিয়র যুগ্ন সাংগঠনিক সম্পাদক হেলাল খান, মো: মইন, সদস‌্য ইকবাল হোসেন সহ ধর্মপ্রান মুসল্লিবৃন্দ।

পরিশেষে সভাপতির বক্তব্যে আবুল কাশেম পাটোয়ারী বলেন, ইফতার মাহফিলে অংশগ্রহণ ও সহযোগিতাকারী সবাইকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জনান এবং তিনি বলেন বাংলাদেশ চাঁদপুর জেলা জাতীয়তাবাদী ফোরাম অতীতে যেমন শক্তিশালী ছিলো আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আবার পুন:জ্জীবিত হলো। সকলের কাছে ফোরামের জন্য দোয়া কামনা করেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD