শিরোনাম :
টেকসই প্রবৃদ্ধিতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতার নতুন দিকনির্দেশনা ২৮তম শাংহাই চলচ্চিত্র উৎসবের পর্দা নামল রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পাঁচ বছরে ২৪ লাখ গাছ লাগানোর লক্ষ্য পেনাল্টি মিসের হতাশা ভুলে ইতিহাস গড়লেন মেসি, অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা জুলাই অভ্যুত্থান ঘিরে অভিযোগ: ঢাবির তিন শিক্ষক সাময়িক বরখাস্ত, আরও দুজনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা বিশ্ব সঙ্গীত দিবসে সুরের মিলনমেলা, দুই দিনের আয়োজন শেষ করল সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ ফ্রান্সে রেকর্ড দাবদাহে দুই দিনে প্রাণ গেল ১৮ জনের নতুন এল নিনোর প্রভাবে বিপর্যয়ের আশঙ্কা, উষ্ণ হতে পারে ২০২৭ সাল সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’ বিশ্বকাপে টানা দ্বিতীয় জয়, নকআউট নিশ্চিত করল নরওয়ে

ইতালিতে বাংলাদেশ দূতাবাসে দালালি ও দুর্নীতি বন্ধের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ

মিনহাজ হোসেন , ইতালী
  • প্রকাশের সময়: বুধবার, ২৯ জুলাই, ২০২০

বাংলাদেশ দূতাবাসের বিরুদ্ধে দীর্ঘদিনের দালালি ও দুর্নীতির অভিযোগ করে আসছিল ভুক্তভোগী সাধারণ প্রবাসীরাসহ কমিউনিটির বিশিষ্ট জনেরা। এদিকে করোনায় বিধ্বস্ত ইতালি যখন দীর্ঘ ৮ বছর পর অবৈধদের বৈধতার ঘোষণা দেয়, তখন কমিউনিটির নেতারা অনিয়মিত অভিবাসীদের পাশে এসে দাঁড়ায়। তারা রোম দূতাবাসের পাসপোর্ট দালালদের বিরুদ্ধে সোচ্চার হোন, যাতে দালাল চক্র আবার মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। ইতালি সরকারের দেয়া এই বৈধতার সুযোগটি যেন সকল অনিয়মিত প্রবাসীরা গ্রহণ করতে পারে সেই সঙ্গে এপোয়েন্টমেন্ট জটিলতায় ভুকতে থাকা প্রবাসীদের অধিকার আদায়ের লক্ষ্যেই বাংলাদেশ সমিতির আয়োজনে দূতাবাসের দূর্নীতি ও দালালি বন্ধের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে । গত সোমবার (২৭ জুলাই)। স্থানীয় সময় সকাল ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত চলে এই দাবি আদায়ের কর্মসূচি।

দাবি সমূহের মধ্যে বৈধতা প্রত্যাশিতদের পাসপোর্ট জমা ও সার্টিফিকেট প্রদান ১০ আগষ্টের মধ্যে দিতে হবে। টেলিফোনের মাধ্যমে এপোয়েন্টমেন্ট বন্ধ, চিহ্নিত দালালদের দূতাবাসে অবাধ প্রবেশাধিকার বন্ধ, ইতালি থেকে ফিরিয়ে দেয়া প্রবাসীদের ফিরিয়ে আনতে কূটনৈতিক সম্পর্ক জোরদার করা ও পুনরায় রোম ঢাকা রোম ফ্লাইট চালুসহ ১১ টি দাবি বাস্তবায়নের জন্যেই এই কর্মসূচি পালন করা হয়েছে।

বাংলাদেশ সমিতি ইতালির সভাপতি আফতাব বেপারীর সভাপতিত্বে এখানে কমিউনিটি র বিশিষ্ট নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতির প্রথম নির্বাচিত সভাপতি কে এম লোকমান হোসেন, মুক্তিযোদ্ধা মাহতাব হোসেন, নজরুল ইসলাম মাঝি, আব্দুর রব ফকির, আলমগীর হোসেন, জহিরুল আলম, এম ডি ফয়সাল, এম এ রব মিন্টু, মনজুর আহমেদ, মাহবুব রহমান প্রধান সহ অন্যান্য নেতৃবৃন্দ রা সহ প্রবাসীরা বলেন , দীর্ঘদিন যাবৎ দূতাবাসে একটি দালাল সিন্ডিকেট কাজ করছে। তারা অবিলম্বে দালালি বন্ধের আহ্বান জানান।

এদিকে রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার এর সঙ্গে মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি জানান, ‘ দালালদের বিরুদ্ধে কোন সুনির্দিষ্ট অভিযোগ কেউ কখনো করেনি এবং দূতাবাসে দালালদের কোন প্রশয় কখনো দেয়াও হয়নি। এদিকে বৈধতা প্রত্যাশী প্রবাসীদের সেবার মান ও সময় দুটিই বাড়ানো হয়েছে।’

করোনা কালে আয়োজিত এই অবস্থান কর্মসূচি বিক্ষোভ সমাবেশে রূপান্তরিত হয়। মুহুর্মুহু স্লোগান দেন প্রবাসীরা। আগামী ৩ আগস্ট সাংবাদিক সম্মেলনের মাধ্যমে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানানো হয় এই সমাবেশ থেকে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD