শিরোনাম :
প্রধানমন্ত্রীর বিদেশ সফরে দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে: মির্জা ফখরুল বাংলাদেশ-চীন সম্পর্কে নতুন গতি, অর্থনৈতিক করিডোর গঠনের প্রস্তাব বাংলাদেশিদের জন্য আবারও খুলছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা, বদলেছে আবেদন পদ্ধতি তরুণ শিল্পীদের সৃজনশীলতা মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস স্মরণ করায়: প্রতিমন্ত্রী মীর হেলাল গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতার উদ্যোগ, দায়ীদের বিচার হবে: মির্জা ফখরুল দেশের সীমান্তে একজনকেও অবৈধভাবে পুশ-ইন হতে দেওয়া হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী জার্মানিকে হারিয়ে ইতিহাস, ইকুয়েডরে শুক্রবার জাতীয় ছুটি ঘোষণা ইরানের পারমাণবিক কর্মসূচিতে ‘কঠোর যাচাইকরণ ব্যবস্থা’ চাইল আইএইএ হরমুজ প্রণালিতে বিদেশি জাহাজের ওপর টোল বসাতে চায় ইরান, বছরে ৪০ বিলিয়ন ডলারের লক্ষ্য হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৭০২

ইউরোপের সাংবাদিকদের সংগঠন ‘আয়েবাপিসি’র ভার্চুয়াল সভা অনুষ্ঠিত

জার্মানবাংলা রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ১৪ অক্টোবর, ২০২০

ইউরোপের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের প্রতিনিধিত্বশীল সংগঠন অল ইউরোপ বাংলাদেশ প্রেস ক্লাবের (আয়েবাপিসি) কার্যনির্বাহী পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১১ অক্টোবর (রবিবার)সেন্ট্রাল ইউরোপের স্থানীয় সময় রাত ৮টায় জুম মিটিংয়ের মাধ্যমে অনলাইনে এ সভার আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি ফয়সাল আহাম্মেদ দ্বীপের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জমির হোসেনের সঞ্চালনায় সভায় কার্যনির্বাহী পরিষদের সদস্যরা সংগঠনের বর্তমান কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বিশেষত আগামী মাসে প্রস্তাবিত ত্রি-বার্ষিক কাউন্সিল-২০২০ নিয়ে সংগঠনের সভাপতি উপস্থিত সবার দৃষ্টি আকর্ষণ করেন। একই সঙ্গে বর্তমানে ইউরোপের বিভিন্ন দেশে করোনার দ্বিতীয় ওয়েভের আশঙ্কাজনক পরিস্থিতি বিবেচনায় নির্ধারিত এ সময় পর্তুগালের রাজধানী লিসবনে অনুষ্ঠিতব্য এ ত্রি-বার্ষিক কাউন্সিল বাস্তবায়ন করা যাবে কি-না সে বিষয়ে সবার মতামত নেন তিনি।

সভায় উপস্থিত ছিলেন- অল ইউরোপ বাংলাদেশ প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মিরন নাজমুল, সহ-সভাপতি যুক্তরাজ্যের মাহাবুব সুয়েদ, যুগ্ম সাধারণ সম্পাদক স্পেনের কবির আল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক পর্তুগালের রনি মোহাম্মদ, প্রচার সম্পাদক মো. রাসেল আহম্মেদ, তথ্য ও গবেষণা সম্পাদক ইতালির আসলামুজ্জামান, জার্মানির ফাতেমা রুমা, স্পেনের সাইফুল আমিন, স্লোভেনিয়ার রাকিব হাসান রাফি, পোল্যান্ডের আহমেদ রাজ বিন আইয়ুব, পর্তুগালের ফরিদ আহমেদ পাটোয়ারী প্রমুখ।

সমাপনী বক্তব্যে সংগঠনের সভাপতি ফয়সাল আহমেদ দ্বীপ ও সাধারণ সম্পাদক জমির হোসেন করোনা মহামারির এ সময়ে প্রবাসে ও বাংলাদেশে প্রিয়জন হারানো স্বজনদের প্রতি সমবেদনা জানান এবং যে সব প্রবাসী এ সময় বাংলাদেশে আটকা পড়েছেন ও বিভিন্ন সীমাবদ্ধতার তাদের কর্মস্থলে ফিরে যেতে পারছেন না তাদের প্রয়োজনীয় সহযোগিতার বিষয়ে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান।

এদিকে সংগঠনের সভাপতি ফয়সাল আহাম্মেদ দ্বীপ আগামী নভেম্বরের কাউন্সিল স্থগিত করে বলেন আগামী বছর অর্থাৎ ২০২১ সালে করোনা মহামারি পরিস্থিতির উন্নতি হলে ও জীবনযাত্রা স্বাভাবিক পর্যায়ে এলে পরবর্তীতে পৃথক আলোচনার মাধ্যমে সংগঠনের কার্যনির্বাহী পরিষদের সিদ্ধান্তক্রমে কাউন্সিলের নতুন তারিখ নির্ধারণ করা হবে বলে ঘোষণা দেন।

একই সঙ্গে সংগঠনের নতুন কমিটি গঠন কিংবা বর্তমান কমিটি আগামী ত্রি-বার্ষিক সম্মেলন পর্যন্ত বলবৎ রাখা হবে কি-না সে বিষয়েও আলোচনা করা হয়।
সবশেষে করোনার বর্তমান পরিস্থিততে প্রবাসী বাংলাদেশিদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সবার মাঝে স্বাস্থ্যবিধি প্রচারের জন্য সংগঠনের সদস্যদের এগিয়ে আসার আহ্বান জানানোর মধ্য দিয়ে ভার্চুয়াল সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD