শিরোনাম :
৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক ছাড়বে সব মার্কিন সেনা বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টায় বন্ধ হবে শপিংমল ও দোকানপাট প্রামাণ্য তথ্যের ভিত্তিতে শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের তালিকা করবে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ লঘুচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, বৃষ্টির পূর্বাভাস অব্যাহত রাষ্ট্রপতি নির্বাচন স্থগিতের আবেদন, সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা নিয়ে হাইকোর্টে রিট সালমান শাহ হত্যা মামলা: জামিন পেলেন না অভিনেতা আশরাফুল হক ডন বিশ্বজুড়ে পূর্ণ সূর্যগ্রহণ দেখার অপেক্ষা, ইউরোপে থাকবে সবচেয়ে ভালো দৃশ্য বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে নতুন সম্ভাবনা সম্পাদকীয়:তারুণ্যের শক্তিতেই গড়ে উঠুক আগামীর বিশ্ব

আড়াইহাজারে নিখোঁজ কলেজছাত্রের মরদেহ উদ্ধার

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৩ এপ্রিল, ২০১৮

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় মেঘনা নদীতে পড়ে নিখোঁজের তিনদিন পর কলেজছাত্র সেলিম মিয়ার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (০৩ এপ্রিল) দুপুর ১২টার দিকে খাগকান্দা নৌফাড়িঁ পুলিশ মরদেহ উদ্ধার করে।

এর আগে, রোববার (০১ এপ্রিল) সকালে চাঁদপুরের মতলব উপজেলা বেলতলির লেংটা পাগলার মাজারে অনুষ্ঠিত ওরশ শরীফ থেকে ফিরছিলেন সেলিম। পথে ট্রলারযোগে মেঘনা পার হওয়ার সময় উপজেলার টেটিয়া এলাকায় নদীতে পড়ে গিয়ে তিনি নিখোঁজ হন।

সেলিম মিয়া উপজেলার ফতেপুর ইউনিয়নের বগাদী ব্রাহ্মনপাড়া এলাকার বাসিন্দা জালালউদ্দিন মিয়ার ছেলে। তিনি সরকারি সফর আলী কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।

খাগকান্দা নৌ-পুলিশ ফাড়িঁর ইনচার্জ আনোয়ার হোসেন জানান, দুপুরে উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের সোনাকান্দা চরে মরদেহটি দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। পরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের সঙ্গে আলাপ করে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD