শিরোনাম :
সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা বহুপাক্ষিক সহযোগিতায় উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করছে এআইআইবি বৈশ্বিক সংঘাত ও বৈষম্য মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হান চেংয়ের কৃষি ও বাণিজ্য সহযোগিতা জোরদারে নতুন উদ্যোগ চীন-যুক্তরাষ্ট্রের প্রথমবার কক্ষপথে স্টারশিপ, সমুদ্রে বিধ্বস্ত রকেট ভ্যাট রিটার্ন জমায় নতুন নিয়ম, প্রতি কর মেয়াদে ১৫ দিনের মধ্যে দাখিল বোয়িং কেনায় ‘গোপন এজেন্ডা নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক পদক্ষেপ জোরদারের আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের

আশুলিয়ায় ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে আরেকটি মামলা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ২০ অক্টোবর, ২০১৮

জার্মানবাংলা আশুলিয়া প্রতিনিধি: গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে আশুলিয়া থানায় আরেকটি মামলা দায়ের হয়েছে।

শুক্রবার রাতে হাসান ইমাম নামের ভুক্তভোগী জমির মালিকের অভিযোগের ভিত্তিতে মামলাটি গ্রহণ করে আশুলিয়া থানা পুলিশ।

মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, আশুলিয়া থানার পাথালিয়া মৌজায় গণস্বাস্থ্য কেন্দ্রের পাশের একটি জমি দীর্ঘদিন যাবৎ দখলের চেষ্টা করছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী। ক্যানসার হাসপাতাল করার নামে ওই জমির মালিককে নামমাত্র মূল্যে জমিটি গণস্বাস্থ্য কেন্দ্র ট্রাস্টের নামে লিখে দেওয়ার জন্য নানা রকমের চাপ দেওয়া হচ্ছিল। জমি লিখে না দিতে চাইলে জামির মালিককে গণস্বাস্থ্য কেন্দ্র ট্রাস্টের নামে এক কোটি টাকা দান করার জন্যও জোর করা হচ্ছিল।

মামলায় ডা. জাফরুল্লাহ চৌধুরী ছাড়াও গণবিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দেলোয়ার হোসেন, গণস্বাস্থ্য কেন্দ্রের পরিচালক সাইফুল ইসলামসহ আরো তিনজনকে আসামি করা হয়েছে।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ রিজাউল হক দিপু মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

গত সোমবার একই ধরনের অভিযোগে আশুলিয়া থানায় ডা. জাফরুল্লাহর বিরুদ্ধে আরো একটি মামলা দায়ের করেন আরেক ভুক্তভোগী জমির মালিক।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD