শিরোনাম :
পুলিশ হবে জনগণের বন্ধু, কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী যৌতুক ও মাদক নির্মূলে পরিবার থেকেই পরিবর্তনের ডাক ভূমি প্রতিমন্ত্রীর প্রতিবন্ধী তরুণদের প্রযুক্তি দক্ষতা বাড়াতে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত ফরিদপুরে স্কুলছাত্রীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ,অভিযুক্তদের দ্রুত বিচারের দাবি সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের গ্রুপে শ্রীলঙ্কা ও ভুটান, ড্রয়ে স্বস্তির আভাস ‘এ মুহূর্তে গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই’-পেট্রোবাংলা বাগেরহাটে নির্মাণাধীন সেফটি ট্যাংকের দেয়াল ধসে শ্রমিক নিহত ধর্ম নয়, নাগরিক পরিচয়ই হবে রাষ্ট্রের মূল ভিত্তি: মির্জা ফখরুল ইসলাম আলমগীর কেরানীগঞ্জে ইয়াবা তৈরির কারখানার সন্ধান, বিপুল সরঞ্জামসহ আটক ৪ ধর্ষণ ও আত্মহত্যার ঘটনা বাড়ায় উদ্বেগ, জুলাইয়ের পর্যবেক্ষণ প্রতিবেদন প্রকাশ

আল্লামা ফারুকীর হত্যাকারীদের গ্রেফতার দাবিতে ভৈরবে মানববন্ধন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ২৬ আগস্ট, ২০১৮
রাজীবুল হাসান , ভৈরব প্রতিনিধি: বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য ও বিশ্ব নন্দিত মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা নুরুল ইসলাম ফারুকী (রহ:) হত্যাকারিদের বিচারের দাবিতে মানববন্ধন করেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনা।
আজ রোববার সকাল ১০টায়  ভৈরব বাসস্ট্যান্ড দূর্জয়মোড় এলাকায় ঘন্টাব্যাপী এই মানববন্ধনের আয়োজন করা হয়।
বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ভৈরব উপজেলার সভাপতি পীরেতরিকত খন্দকার দ্বীন ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের যুগ্ম সাংগঠনিক সম্পাদক কাজী জসীম উদ্দিন ছিদ্দিকী আশরাফী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দৈনিক লাল সবুজের দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব সোহেল আহমেদ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কিশোরগঞ্জ জেলার যুগ্ম আহবায়ক হাজী মোহাম্মদ রুবেল হোসেন, সদস্য সচিব মাওলানা রেদোয়ান হক আশরাফী প্রমুখ।
আগামী ৩০ দিনের মধ্যে গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তি মাধ্যেমে সরকারের প্রতি বিচারের দাবি জানিয়ে বক্তার বলেন, গত ৪ বছর পূর্বে খুনিরা নূরুল ইসলাম ফারুকীকে হত্যা করা হলেও হত্যা মামলাটির তদন্তের কোন অগ্রগতি হয়নি। আগামী এক মাসের মধ্যে খুনিদের গ্রেফতার করে বিচারের আওতায় আনা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেয়া হয়।
বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ভৈরব উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাকীম দ্বীন ইসলাম ভূইয়ার পরিচালনায় আরো বক্তব্য রাখেন, যুবসেনা কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা মো: বিল্লাল হোসেন মোজাহেদী, সাধারণ সম্পাদক হাফেজ মো: জসিম উদ্দিন আলক্বাদেরী, ছাত্রসেনা কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মো: মোবারক হোসেন আলক্বাদেরী, সাধারণ সম্পাদক মেশকাত রেজা, সদস্য মাওলানা মো: মনিরুজ্জামান প্রমুখ।
উক্ত মানবন্ধনে আরো উপস্থিত ছিলেন, ছাত্রসেনা কিশোরগঞ্জ জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মোবাশ্বির হোসাইন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ভৈরব উপজেলা শাখার অর্থ সম্পাদক মো: মাসুদ হোসাইন, সহ-সভাপতি মাওলানা রফিকুল ইসলাম, সদস্য আবু হানিফা, যুবসেনার অর্থ সম্পাদক মো: আরিফ নেওয়াজ, ছাত্রনেতা রানা, আজহার ও হৃদয়সহ সংগঠনের শতাধিক সদস্য ও বিভিন্ন শ্রেণিপেশার লোকজন অংশ নেয়।
শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD