শিরোনাম :
শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইইউ, নিরাপত্তা সরকারের নিয়ন্ত্রণে থাকার বিষয়ে পূর্ণ আস্থা রাষ্ট্রদূত মাইকেল মিলারের ১৯৬৬ সালের পর প্রথমবার যুক্তরাজ্যে ফিরছে ফুটবল বিশ্বকাপ: ২০৩৫ নারী বিশ্বকাপের যৌথ আয়োজক ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড বন্যাদুর্গত নেপালের পুনর্গঠনে ভারতের ১৫ হাজার কোটি রুপির সহায়তা প্যাকেজ ঘোষণা, আট সমঝোতা স্মারক স্বাক্ষর জার্মানির শত শত স্কুলে বোমা হামলার হুমকি, সতর্ক অবস্থানে পুলিশ বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে সরকার আন্তরিক: দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপকে প্রধানমন্ত্রী জার্মানিতে যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব মহাসমাবেশ ও সাংস্কৃতিক সন্ধ্যা সাউন্ড বক্সে পাখির ডাক, বাগেরহাটে ফাঁদে হাজারো অতিথি পাখি আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন বায়ুদূষণে বিপজ্জনক পরিস্থিতি মালদ্বীপে: রাজধানী মালেসহ কয়েকটি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি

আ’লীগের ২ শতাধিক নেতাকর্মী মনোনয়ন কিনলেন বিএনপির

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৫ নভেম্বর, ২০১৮

জার্মানবাংলা রিপোর্ট: আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগের এক কেন্দ্রীয় নেতা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন। বুধবার (১৪ নভেম্বর) রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি বিএনপিতে যোগ দেন। তিনি একাদশ সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম কিনেছেন।

ওই নেতার নাম ফারুক আলম সরকার। তিনি কেন্দ্রীয় কৃষক লীগের সহসভাপতি। ফারুক আলম সরকারের বিএনপিতে যোগদান উপলক্ষে বুধবার রাতে এক অনুষ্ঠানের আয়োজন করে বিএনপি। এ সময় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, সরকার একাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। নির্বাচন বানচাল করার জন্য আজ বিএনপির কার্যালয়ের সামনে শান্তিপূর্ণ নেতা-কর্মীদের ওপর পুলিশ হামলা চালিয়েছে। এসব সহিংসতা করে সরকার নির্বাচন বানচাল করতে চায়।

ঐক্যফ্রন্টের মুখপাত্র ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমি স্পষ্টভাবে বলে দিতে চাই, আমরা কোনোভাবেই নির্বাচন বানচাল করতে দেব না। আমরা মনে করি, নির্বাচনের মাধ্যমেই এই সরকারের অপসারণ হবে, নির্বাচনই সরকার পরিবর্তনের একমাত্র পথ।

গাইবান্ধা জেলা সভাপতি সৈয়দ মইনুল হাসান সাদিক বলেন, কেন্দ্রীয় কৃষক লীগের সহসভাপতি ফারুক আলম সরকার বুধবার বিএনপিতে যোগ দিয়েছেন। এ সময় গাইবান্ধা জেলা ছাত্রলীগ, যুবলীগের প্রায় শতাধিক নেতা-কর্মী বিএনপিতে যোগ দেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফারুক আলম সরকার গাইবান্ধা ৫ (সাঘাটা-ফুলছড়ি) আসন থেকে বিএনপির মনোনয়ন কিনেছেন। ডেপুটি স্পিকার ফজলে রাব্বী এ আসনের সংসদ সদস্য। তিনি দশম জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৫ আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

যোগদান অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন গাইবান্ধার সাঘাটা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মইন প্রধান। অনুষ্ঠানে বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, গাইবান্ধা জেলা সভাপতি সৈয়দ মইনুল হাসান সাদিক, সাধারণ সম্পাদক মাহমুদুন নবী টুটুল প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD