শিরোনাম :
হেব্রনে চতুর্থ দিনে ইসরায়েলি সামরিক অভিযান: বাস্তুচ্যুত ২৬০০ ছাড়াল, গ্রেপ্তার ৭০ পারস্পরিক সুবিধা ও আস্থার ভিত্তিতে বহুমুখী সহযোগিতা গভীর করছে চীন ও বেলজিয়াম উত্তেজনার মুখে গভীর রাতে কড়া নিরাপত্তায় বীর মুক্তিযোদ্ধা মানিক পসারীর দাফন সম্পন্ন ডিসেম্বরে শুরু হচ্ছে বিসিবির ‘ডি থ্রি ট্রফি’: ২ কোটি ৩০ লাখ পয়েন্টে শীর্ষে শরিফুল বিকল্প শিরোনাম ২: মধ্যরাতেই ‘প্রবল ঘূর্ণিঝড়ে’ রূপ নিতে পারে ‘অর্ণব’ : সমুদ্রবন্দরে ২ নম্বর সংকেত ৯ মাসে ১০৯ শিশু যৌন নির্যাতনের শিকার: আইনি দুর্বলতায় থমকে যাচ্ছে মাদ্রাসার বিচারপ্রক্রিয়া চার দিনের সরকারি সফরে টোকিও পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান নবারুণ অরুণ প্রভায় জাপানে রাষ্ট্রদূত প্রত্যাহারের সিদ্ধান্ত মন্ত্রণালয়ের নিজস্ব: শামা ওবায়েদ বিহারের সিওয়ানে বাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ: দুই শিশুসহ নিহত বেড়ে ৫

আরবলিগ সবসময় সিএমজি’র সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা বজায় রাখে:আরব লিগের মহাসচিব

আন্তর্জাতিক:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪

৩১শে জুলাই আরব লিগের মহাসচিব আহমদ আবুল ঘেইত মিশরের কায়রো সফররত চায়না মিডিয়া গ্রুপ সিএমজি মহাপরিচালক শেন হাই সিয়োংয়ের সঙ্গে সাক্ষাত করেছেন। দু’পক্ষ সংস্কৃতি, ক্রীড়া, মিডিয়া সহযোগিতা ও ব্যক্তি যোগাযোগসহ বিভিন্ন বিষয়ে গভীর মতবিনিময় করেছেন এবং সহযোগিতামূলক সমঝোতা স্বাক্ষর করেছেন।

ঘেইত বলেন, আরব লিগ সবসময় সিএমজি’র সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা বজায় রাখে, সিজিটিএন ইংরেজি ও আরবি চ্যানেলের রিপোর্ট বিষয়ভিত্তিক ও ন্যায়সঙ্গত; এটি বিশ্বের শ্রেষ্ঠ টিভি চ্যানেল। আল্ট্রা হাই ডেফিনিশন (ইউএইচডি), ক্লাউড কম্পিউটিং ও কৃত্রিম বুদ্ধিমত্তাসহ মিডিয়া প্রযুক্তি খাতে সিএমজি’র সৃজনশীল শক্তি চিত্তাকর্ষক। ভবিষ্যতে সিএমজি’র সঙ্গে সহযোগিতা গভীরতর করে, আরব-চীন বন্ধুত্বপূর্ণ সহযোগিতার নতুন অধ্যায় লেখার প্রত্যাশা করেন তিনি।

শেন হাই সিয়োং বলেন, বর্তমানে চীন-আরব সম্পর্ক ইতিহাসের শ্রেষ্ঠ সময়ে আছে। চীন ও আরব দেশগুলোর পারস্পরিক রাজনৈতিক আস্থা অব্যাহতভাবে গভীর হচ্ছে, বাস্তব সহযোগিতা প্রাণবন্ত এবং সাংস্কৃতিক বিনিময় সমৃদ্ধ হচ্ছে, বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা ফলপ্রসূ হয়েছে। সিএমজি এবারের সহযোগিতা কাজে লাগিয়ে আরব লিগের সঙ্গে আন্তর্জাতিক সংবাদ যৌথ অধিগ্রহণ, অগ্রণী প্রযুক্তির উদ্ভাবন ও গবেষণা, যৌথভাবে অনুষ্ঠান আয়োজন এবং মানুষে মানুষে যোগাযোগ ও পারস্পরিক সফরসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা গভীর করেছে এবং চীন-আরব অভিন্ন কল্যাণের সমাজ প্রতিষ্ঠা দ্রুততর করায় সহায়তা দেবে।

সূত্র:প্রেমা-তৌহিদ-ছাই, চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD