শিরোনাম :
টেকসই প্রবৃদ্ধিতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতার নতুন দিকনির্দেশনা ২৮তম শাংহাই চলচ্চিত্র উৎসবের পর্দা নামল রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পাঁচ বছরে ২৪ লাখ গাছ লাগানোর লক্ষ্য পেনাল্টি মিসের হতাশা ভুলে ইতিহাস গড়লেন মেসি, অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা জুলাই অভ্যুত্থান ঘিরে অভিযোগ: ঢাবির তিন শিক্ষক সাময়িক বরখাস্ত, আরও দুজনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা বিশ্ব সঙ্গীত দিবসে সুরের মিলনমেলা, দুই দিনের আয়োজন শেষ করল সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ ফ্রান্সে রেকর্ড দাবদাহে দুই দিনে প্রাণ গেল ১৮ জনের নতুন এল নিনোর প্রভাবে বিপর্যয়ের আশঙ্কা, উষ্ণ হতে পারে ২০২৭ সাল সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’ বিশ্বকাপে টানা দ্বিতীয় জয়, নকআউট নিশ্চিত করল নরওয়ে

আম এক সপ্তাহ না কেনার আহ্বান: র‌্যাব

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ১৯ মে, ২০১৮

জার্মান-বাংলা ডেস্ক: রাজধানীর মিরপুর-১ নম্বরে বেড়িবাঁধ এলাকায় ৮ থেকে ১০টি ফলের আড়তে অভিযান চালিয়ে ১২শ’ মণ আম জব্দ করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

শনিবার সকাল ৬টা থেকে এই অভিযান শুরু হয়। এ ঘটনায় ৬ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে। এছাড়া আগামী এক সপ্তাহ বাজার থেকে কোনো আম না কেনার আহ্বান জানিয়েছেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।

এসময় তিনি জানান, অপরিপক্ব আমে বিষাক্ত কেমিকেল ব্যবহার করে পাকানোর অভিযোগে এই বিপুল পরিমাণ আম জব্দ করা হয়। তিনি আরও জানান, নির্দিষ্ট সময়ের ১০ থেকে ১৫ দিন আগে আমগুলো গাছ থেকে নামানো হয়েছে।

র‌্যাবের পাশাপাশি বিএসটিআই এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলন।

সারোয়ার আলম বলেন, ‘বাইরে থেকে দেখে মনে হচ্ছে আমগুলো পেকে গেছে। কিন্তু ভেতরে একেবারেই কচি। আমগুলো কখন ভাঙতে হবে সেটির একটি অঞ্চলভিত্তিক ক্যালেন্ডার সরকার করে দিয়েছে। কিন্তু কিছু ব্যবসায়ীরা আগেই আমগুলো পেড়ে নিয়ে এসে সেটা কেমিকেল দিয়ে পাকানোর চেষ্টা করেছে।
ক্রেতাদের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘আপনারা অন্তত আগামী এক সপ্তাহ বা দশ দিন কোনো আম কিনবেন না। পরে যখন পুরোপুরিভাবে আম বাজারে উঠবে তখন কিনবেন।’

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD