শিরোনাম :
হেব্রনে চতুর্থ দিনে ইসরায়েলি সামরিক অভিযান: বাস্তুচ্যুত ২৬০০ ছাড়াল, গ্রেপ্তার ৭০ পারস্পরিক সুবিধা ও আস্থার ভিত্তিতে বহুমুখী সহযোগিতা গভীর করছে চীন ও বেলজিয়াম উত্তেজনার মুখে গভীর রাতে কড়া নিরাপত্তায় বীর মুক্তিযোদ্ধা মানিক পসারীর দাফন সম্পন্ন ডিসেম্বরে শুরু হচ্ছে বিসিবির ‘ডি থ্রি ট্রফি’: ২ কোটি ৩০ লাখ পয়েন্টে শীর্ষে শরিফুল বিকল্প শিরোনাম ২: মধ্যরাতেই ‘প্রবল ঘূর্ণিঝড়ে’ রূপ নিতে পারে ‘অর্ণব’ : সমুদ্রবন্দরে ২ নম্বর সংকেত ৯ মাসে ১০৯ শিশু যৌন নির্যাতনের শিকার: আইনি দুর্বলতায় থমকে যাচ্ছে মাদ্রাসার বিচারপ্রক্রিয়া চার দিনের সরকারি সফরে টোকিও পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান নবারুণ অরুণ প্রভায় জাপানে রাষ্ট্রদূত প্রত্যাহারের সিদ্ধান্ত মন্ত্রণালয়ের নিজস্ব: শামা ওবায়েদ বিহারের সিওয়ানে বাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ: দুই শিশুসহ নিহত বেড়ে ৫

আমেরিকাই আইএসের পৃষ্ঠপোষকতা করছে দাবি পাকিস্থানের

জার্মান-বাংলা অনলাইন
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৬ জুন, ২০২০

আমেরিকাই আইএসের পৃষ্ঠপোষকতা করছে বলে দাবি পাকিস্থানের।পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার বিকেলে এক বিবৃতিতে সন্ত্রাস বিরোধী যুদ্ধে দেশটির ভূমিকাকে উপেক্ষায় করায় দুঃখ প্রকাশ করা হয়। বিবৃতিতে বলা হয়, সন্ত্রাসবাদের মূলোৎপাটন না করা পর্যন্ত জঙ্গি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে অভিযান চালিয়ে যাবে ইসলামাবাদ।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল এক প্রতিবেদন প্রকাশ করে দাবি করে, পাকিস্তান এখনো সন্ত্রাসীদের জন্য অভয়ারণ্য হয়ে রয়েছে এবং উগ্র জঙ্গিরা দেশটি থেকে ভারত ও আফগানিস্তানে সন্ত্রাসী হামলা চালাচ্ছে।

পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে ইরানের বার্তা সংস্থা ইরনা এ খবর জানিয়েছে। বিবৃতিতে আরো বলা হয়, আমেরিকা পাকিস্তানকে এমন সময় সন্ত্রাসীদের অভয়ারণ্য বলেছে যখন খোদ মার্কিন সরকার উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসের পৃষ্ঠপোষকতা করছে। অন্যদিকে ইসলামাবাদ নিজে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর একের পর এক হামলার শিকার হচ্ছে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আয়েশা ফারুকি সম্প্রতি জানিয়েছিলেন, তার দেশ বিগত তিন বছরের অভিযানে অন্তত এক হাজার সন্ত্রাসীকে হত্যা অথবা বন্দি করেছে। পাকিস্তান তিন বছর আগে দেশটির সর্বত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যাপকভিত্তিক অভিযান শুরু করে যার সমাপ্তি এখনো ঘোষণা করা হয়নি।

উল্লেখ্য ,পাকিস্তান সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে বলে মার্কিন সরকার যে ‘বিদ্বেষী’ প্রতিবেদন তৈরি করেছে তা প্রত্যাখ্যান করেছে পাক পররাষ্ট্র মন্ত্রণালয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD