শিরোনাম :
জাতীয় পর্যায়ে ১০০ জন পাবেন গুণী শিক্ষক সম্মাননা সরকারি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়ানোর উদ্যোগ সাইবার সুরক্ষা আইন নিপীড়নমূলক হতে দেওয়া হবে না কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি নারীদের জন্য আরও ১০০ পিংক বাস চালুর উদ্যোগ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর-লুট: আরও ছয় আসামি কারাগারে দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ডার্মস্টাট প্রিমিয়ার লিগের প্রথম আসরে চ্যাম্পিয়ন ডার্মস্টাট ভাই-ব্রাদার্স জাতিসংঘ সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, গুরুত্ব পেয়েছে বাংলাদেশের স্বার্থ

আমিন জুয়েলার্সের রক্ষকই ভক্ষক

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৯ এপ্রিল, ২০১৮

গুলশান-২ নম্বরে ডিসিসি মার্কেটে আমিন জুয়েলার্সের শো-রুমের নিরাপত্তা প্রধান ছিলেন আবদুস সোবহান। তার পরিকল্পনাতেই জুয়েলার্সটি থেকে ৬৮৯ ভরি স্বর্ণ ও ২০ লাখ টাকা চুরি হয়েছে বলে পুলিশের দাবি।

তবে চুরি যাওয়া স্বর্ণ ও টাকা এরইমধ্যেই উদ্ধার করেছে পুলিশ। সেই সঙ্গে ৪ জনকে আটকও করা হয়েছে।

বুধবার (১৮ এপ্রিল) গুলশান থানায় সংবাদ সম্মেলন করে ঢাকা মহানগর পুলিশের গুলশান অঞ্চলের উপ-কমিশনার মুসতাক আহমেদ ওই চুরির বিষয়ে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন।

মুসতাক আহমেদ বলেন, আমিন জুয়েলার্সের নিরাপত্তা প্রধান সোবহান এবং তার এক সহযোগী সাদ্দাম মিলে অনেক আগে থেকেই চুরির পরিকল্পনা করেন। পহেলা বৈশাখের রাতে কর্মচারীরা বিক্রয়কেন্দ্র বন্ধ করে চলে যাওয়ার পর ছাদ কাটেন সোবহান ও সাদ্দাম। পরে ভেতরে ঢুকে স্বর্ণ ও টাকা চুরি করেন সোবহান। সাদ্দামের শারীরিক গঠন মোটা হওয়ায় তিনি ছাদের কাটা দিয়ে ভেতরে যেতে পারেন নি।

তিনি বলেন, নিরাপত্তা প্রধান সোবহানকে ঘিরেই পুলিশের প্রথম থেকেই সন্দেহ ছিলো। কিন্তু তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে তা অস্বীকার করেন। শরীরে কিছু ছিলে যাওয়ার দাগ দেখিয়ে এর কারণ জানতে চাইলে তার কোনো ব্যাখ্যা দিতে পারেন নি তিনি। এক পর্যায়ে সোবহান ছাদ কেটে চুরির কথা স্বীকার করেন।

এর আগে সোবহানের দেওয়া তথ্যে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পশ্চিম বড়ালী গ্রামে সাদ্দামের বাড়ি থেকে ২১১ ভরি স্বর্ণ ও নগদ ১১ লাখ ২৪ হাজার টাকা উদ্ধার করা হয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD