শিরোনাম :
তীব্র গরম-খরায় বিপর্যস্ত জার্মানি, দাবানল থেকে নদীর পানিসংকটে বাড়ছে উদ্বেগ সম্পাদকীয় : ১৫ আগস্ট ইতিহাসের স্মৃতি মুছে নয়, সত্যকে ধারণ করেই এগোতে হবে গ্যাস সংকটে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত, দেশজুড়ে লোডশেডিং বাড়ার শঙ্কা ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগে সাংস্কৃতিক বিনিময়ে নতুন গতি জার্মানিতে একদিনে পাঁচ গুরুত্বপূর্ণ ঘটনা: দাবানল, কৃষি সংকট, জ্বালানির দাম, গোয়েন্দা সংস্কার ও ফ্রাঙ্কফুর্টে ধর্মঘট পরিবেশবান্ধব ও নিরাপদ জাহাজ শিল্প গঠনে সমন্বিত উদ্যোগের ওপর জোর কুরিল দ্বীপপুঞ্জে পুতিনের সফরে ক্ষুব্ধ টোকিও, কড়া প্রতিবাদ জাপানের সবুজ উন্নয়নের পথে চীন, প্রকৃতি সুরক্ষায় জোর দিচ্ছেন সি চিন পিং গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী দেউবা ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক ছাড়বে সব মার্কিন সেনা

আপোষের প্রস্তাব দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ২০ জানুয়ারী, ২০১৯

জার্মানবাংলা ডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরকারের কার্যক্রমে অচলাবস্থা বা আংশিক শাট-ডাউন থেকে বেরিয়ে আসতে শেষ পর্যন্ত আপোষ করার প্রস্তাব দিলেন।

হোয়াইট হাউজ থেকে ট্রাম্প বলেছেন, প্রায় ১০ লাখ অভিবাসীকে বহিষ্কারের হুমকি তিনি প্রত্যাহার করে নেবেন। বৈধ কাগজপত্র ছাড়া যে তরুণরা রয়েছে, তারাও এর আওতায় পড়বে।

তিনি আরও বলেছেন, মানবিক সাহায্যের জন্য ৮০০ মিলিয়ন ডলার দেয়া হবে। একইসাথে সীমান্তে নিরাপত্তা বাড়ানোর জন্য একই পরিমাণ অর্থ দেয়া হবে। এই অর্থ সীমান্তে অতিরিক্ত ২৭৫০ জন নিরাপত্তা কর্মী নিয়োগে সহায়তা করবে।

কিন্তু ট্রাম্প মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের অবস্থান থেকে সরে আসেননি।

তিনি সেজন্য ৫৭০ মিলিয়ন ডলার যে চেয়েছিলেন, সমঝোতার প্রস্তাবেও তার সেই দাবি বহাল রয়েছে।

ট্রাম্পের প্রস্তাবকে অগ্রহণযোগ্য বলে বর্ণনা করেছে ডেমোক্র্যাটরা।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় অর্থাৎ চার সপ্তাহেরও বেশি সময় ধরে এই আংশিক শাট-ডাউন চলছে।

এরফলে প্রায় ৮ লাখ ফেডারেল কর্মী ক্ষতিগ্রস্ত হচ্ছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD