শিরোনাম :
শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইইউ, নিরাপত্তা সরকারের নিয়ন্ত্রণে থাকার বিষয়ে পূর্ণ আস্থা রাষ্ট্রদূত মাইকেল মিলারের ১৯৬৬ সালের পর প্রথমবার যুক্তরাজ্যে ফিরছে ফুটবল বিশ্বকাপ: ২০৩৫ নারী বিশ্বকাপের যৌথ আয়োজক ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড বন্যাদুর্গত নেপালের পুনর্গঠনে ভারতের ১৫ হাজার কোটি রুপির সহায়তা প্যাকেজ ঘোষণা, আট সমঝোতা স্মারক স্বাক্ষর জার্মানির শত শত স্কুলে বোমা হামলার হুমকি, সতর্ক অবস্থানে পুলিশ বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে সরকার আন্তরিক: দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপকে প্রধানমন্ত্রী জার্মানিতে যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব মহাসমাবেশ ও সাংস্কৃতিক সন্ধ্যা সাউন্ড বক্সে পাখির ডাক, বাগেরহাটে ফাঁদে হাজারো অতিথি পাখি আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন বায়ুদূষণে বিপজ্জনক পরিস্থিতি মালদ্বীপে: রাজধানী মালেসহ কয়েকটি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি

আনুষ্ঠানিক ঈদযাত্রা শুরু, ঢাকা ছাড়বে পৌণে ২ কোটি মানুষ

জিবিসি নিউজ, ঢাকা অফিস
  • প্রকাশের সময়: বুধবার, ৪ জুন, ২০২৫

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশে আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে টানা ১০ দিনের ছুটি। তাই আনুষ্ঠানিক ঈদযাত্রাও শুরু হয়েছে আজ।

তবে বুধবার ঈদের আগে শেষ কর্মদিবসে ওইদিন দুপুর থেকেই মানুষ স্বজনদের উদ্দেশে ঢাকা ছাড়তে শুরু করেছে।

জাতীয় চাঁদ দেখা কমিটি ও ইসলামী ফাউন্ডেশনের সিদ্ধান্ত মোতাবেক বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে আগামী ৭ জুন শনিবার।

তাই গত বুধবার (৪ জুন) থেকে শনিবার ভোররাত (শুক্রবার দিবাগত) পর্যন্ত পর্যন্ত অগণিত মানুষ ঢাকা ছেড়ে যাবে গ্রামের বাড়িসহ বিভিন্ন স্থানে স্বজনদের কাছে যাবে।

যদিও ৩০ মে থেকে শিক্ষা প্রতিষ্ঠান ছুটি হওয়ায় ওইদিন ভোরেই শুরু হয়েছে অনানুষ্ঠানিক ঈদযাত্রা।

এদিকে বুধবার ভোর থেকেই ঢাকা নদীবন্দরের সদরঘাট লঞ্চ টার্মিনাল এবং ঢাকা (কমলাপুর) রেলস্টেশনসহ রাজধানীর বিভিন্ন বাস টার্মিনালে মানুষের উপচেপড়া ভিড় দেখা গেছে।

এসব ঈদযাত্রীর প্রায় শতভাগই ঢাকার দুই সিটি কর্পোরেশন ও পার্শ্ববর্তী জেলাগুলোর শহর এলাকার স্থায়ী ও অস্থায়ী বাসিন্দা। তারা সবাই সড়ক, রেল ও নৌপথে যাবে।

নাগরিক সংগঠন নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটি এবং ঢাকার গণমাধ্যমকর্মীদের সংগঠন শিপিং এন্ড কমিউনিকেশন রিপোর্টার্স ফোরামের (এসসিআরএফ) যৌথ জরিপ ও পর্যবেক্ষণে প্রাপ্ত তথ্য মতে, এবার ঈদে কম-বেশি পৌঁণে দুই কোটি মানুষ বৃহত্তর ঢাকা ছাড়বে। এর মধ্যে ঢাকা মহানগরীর দুই সিটি কর্পোরেশন এলাকা থেকে যাবে অন্তত এক কোটি।

জাতীয় কমিটি ও এসসিআরএফ জানায়, এই ঈদযাত্রীদের ৬০ শতাংশ সড়কপথে, ২৫ শতাংশ রেলপথে এবং ১৫ শতাংশ নৌপথে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকা ছেড়ে স্বজনদের সান্নিধ্যে যাবে।

সংগঠন দুটির তথ্য মতে, এবার লম্বা ছুটির কারণে বহু মানুষ ঢাকায় পশু কোরবানি দিয়ে ঈদের দিন বিকালে ও পরেরদিন বাড়ি যাবে।

আবার বিদ্যমান রাজনৈতিক কারণে এবার অনেকে নিজ এলাকায় যাচ্ছে না।

তবে এতে ঘরমুখী মানুষের সংখ্যা তেমন হেরফের হবে না বলে জাতীয় কমিটি ও এসসিআরএফ জানিয়েছে।

জাতীয় কমিটির সভাপতি মোহাম্মদ শহীদ মিয়া বলেন, টানা ১০ দিন ছুটির সুযোগে এ বছর সবচেয়ে বেশি মানুষ ঢাকা ছেড়ে বিভিন্ন স্থানে স্বজনদের কাছে যাবে।

তবে অনেকে যাবে ঈদের পরে। এ কারণে যাত্রাপথে সংকট ও চাপ কম থাকবে।

এসসিআরএফের সাধারণ সম্পাদক লায়ন মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, এ বছর ঈদুল আজহায় ঘরমুখী মানুষের সঠিক সংখ্যা নির্ধারণ করা একটু জটিল।

তাঁর ভাষ্য মতে, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও এর শরিক দলগুলো ছাড়াও এসব দলের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর সক্রিয় নেতা-কর্মীদের সিংহভাগ এলাকায় যাবে না। আত্মগোপনে থাকা এসব রাজনৈতিককর্মীর বড় অংশ ঢাকায় অবস্থান করছেন।

তবে এতে ঢাকা ছেড়ে যাওয়া ঈদযাত্রীর সংখ্যা তেমন হেরফের হবে না, বরং টানা ১০ দিন দীর্ঘ ছুটির কারণে অন্য বছরগুলোর চেয়ে এবার কিছুটা বাড়বে বলে মন্তব্য করেন লায়ন জাহাঙ্গীর আলম।

এ প্রসঙ্গে এসসিআরএফ সাধারণ সম্পাদক আরো বলেন, পলাতক রাজনৈতিকর্মীদের সংখ্যা যাই হোক, তারা অন্য বছরগুলোতে ঢাকায় ছিলেন না। তাই তাদের বাড়ি যাওয়া কিংবা না যাওয়া গ্রহণযোগ্য নয়।

এছাড়া ১০ দিন ছুটির কারণে এবার ঈদের পরেও বহু মানুষ ঢাকা ছেড়ে বিভিন্ন স্থানে স্বজনদের কাছে যাবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD