শিরোনাম :
তীব্র তাপপ্রবাহে ইতালিতে মৃত ৫, তাপমাত্রা ৪১ ডিগ্রিতে পৌঁছানোর আশঙ্কা মিনাবের বালিকা বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা: ‘প্রকৃত দায়ী কে, তা হয়তো জানা যাবে না’ পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, নিহত ১৬৪ গাজায় শিশু হত্যাকে যুদ্ধাপরাধ বলছে জাতিসংঘ, ইসরায়েলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তারেক রহমানের সফরে কৌশলগত অংশীদারত্বে নতুন গতি আসবে বাংলাদেশি নির্মাতার প্রথম চলচ্চিত্রেই আন্তর্জাতিক পুরস্কার টেকসই উন্নয়ন ও উদ্ভাবনের নতুন পথ খুঁজছে দাভোস ফোরাম ঢাকা-বেইজিং সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী চীনা রাষ্ট্রদূত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর সহায়তায় ১৬ মিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর রপ্তানি আয় ও কর্মসংস্থানে ভেনামি চিংড়ি হতে পারে নতুন চালিকাশক্তি

আতাইকুলায় প্রকাশ্যে কুপিয়ে ও গুলি করে দুইজনকে হত্যা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ২৫ জুন, ২০১৮

পাবনা প্রতিনিধি, জার্মানবাংলাটোয়েন্টিফোর ডটকম: পাবনার আতাইকুলায় প্রকাশ্যে দুইজনকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়েছে।

রোববার (২৪ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আতাইকুলার ভুলবাড়িয়া ইউনিয়নের তেবাড়িয়া বাজারে এ ঘটনা ঘটে বলে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান।

নিহতরা হলেন তেবাড়িয়া গ্রামের দবির উদ্দিনের ছেলে সাবেক সেনা সদস্য আ. গফুর (৫৫) ও গয়েশবাড়ী গ্রামের ময়েজ আলীর ছেলে মুদি ব্যবসায়ী ইদ্রিস আলী (৩৫)।

হত্যার পর গুলি ও বোমা ফাটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে হত্যাকারীরা চলে যায় বলে স্থানীয়দের বরাত দিয়ে জানান এ পুলিশ কর্মকর্তা।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি বলেন, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তেবাড়িয়া বাজারের দুই দিক থেকে কয়েকটি মোটরসাইকেলে করে হেলমেট ও মুখোশ পরা একদল লোক ইদ্রিস আলীর মুদি দোকানে হামলা চালায়।

“এ সময় তারা দোকানে বসে থাকা সাবেক সেনা সদস্য গফুর এবং ইদ্রিসকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গুলি করে হত্যা করে।”

এ সময় ভয়ে বাজারের ব্যবসায়ীসহ অন্যরা ছুটোছুটি করতে থাকে এবং মুহূর্তের মধ্যে বাজারের সব দোকান পাট বন্ধ হয়ে যায়।

আতাইকুলা থানার ওসি মাসুদ রানা বলেন, “কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা জানা যায়নি। চরমপন্থি সংশ্লিষ্ট ঘটনা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD