শিরোনাম :
শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইইউ, নিরাপত্তা সরকারের নিয়ন্ত্রণে থাকার বিষয়ে পূর্ণ আস্থা রাষ্ট্রদূত মাইকেল মিলারের ১৯৬৬ সালের পর প্রথমবার যুক্তরাজ্যে ফিরছে ফুটবল বিশ্বকাপ: ২০৩৫ নারী বিশ্বকাপের যৌথ আয়োজক ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড বন্যাদুর্গত নেপালের পুনর্গঠনে ভারতের ১৫ হাজার কোটি রুপির সহায়তা প্যাকেজ ঘোষণা, আট সমঝোতা স্মারক স্বাক্ষর জার্মানির শত শত স্কুলে বোমা হামলার হুমকি, সতর্ক অবস্থানে পুলিশ বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে সরকার আন্তরিক: দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপকে প্রধানমন্ত্রী জার্মানিতে যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব মহাসমাবেশ ও সাংস্কৃতিক সন্ধ্যা সাউন্ড বক্সে পাখির ডাক, বাগেরহাটে ফাঁদে হাজারো অতিথি পাখি আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন বায়ুদূষণে বিপজ্জনক পরিস্থিতি মালদ্বীপে: রাজধানী মালেসহ কয়েকটি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি

আজ বিএসএমএমইউতে আনা হচ্ছে খালেদা জিয়াকে

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১২ জুন, ২০১৮

জার্মান-বাংলা রিপোর্ট: চিকিৎসার জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগার থেকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) নেয়া হচ্ছে আজ।
মঙ্গলবার (১২ জুন) বেলা ১১টার দিকে নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগার থেকে পুলিশি প্রহরায় তাকে হাসপাতালে নেয়ার প্রস্তুতিগ্রহণ করেছে কারা কর্তৃপক্ষ।

বিএসএমএমইউ’র পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল আবদুল্লাহ-আল-হারুন জানান, স্বাস্থ্য পরীক্ষার জন্য বেলা ১১টায় খালেদা জিয়াকে হাসপাতালে আনা হবে।
তিনি আরো জানান, কারা কর্তৃপক্ষ তাকে বিষয়টি জানিয়েছে। তারা সব ধরনের প্রস্তুতিও নিয়েছেন।

এদিকে খালেদা জিয়াকে হাসপাতালে নেয়ার জন্য কেন্দ্রীয় কারাগার ও আশপাশের এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। যে রাস্তা দিয়ে খালেদা জিয়াকে নিয়ে আসার কথা সেসব রাস্তার মোড়ে মোড়ে পুলিশ ও র‌্যাব অবস্থান নিয়েছে। রাখা হয়েছে রায়টকার এপিসিকার।
সরেজমিনে দেখা যায়, রাজধানীর কেন্দ্রীয় কারাগার, পুরান ঢাকা, আলিয়া মাদ্রাসা চত্বরসহ আশপাশের এলাকায় কয়েকস্তরের নিরাপত্তা নেয়া হয়েছে। এসব এলাকায় সব ধরনের যান চলাচল শিথিল করা হয়েছে।
অন্যদিকে গত কয়েকদিন যাবত খালেদা জিয়াকে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে আনা হতে পারে বলে গুঞ্জন ওঠে। তবে বিএনপি নেতাদের দাবি, তিনি বিএসএমএমইউতে নয়, ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা করাতে চান।
এর আগে আরেকবার অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এক্স-রে করানোর জন্য গত এপ্রিলে খালেদা জিয়াকে বিএসএমএমইউতে নেয়া হয়েছিল।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD