শিরোনাম :
হেব্রনে চতুর্থ দিনে ইসরায়েলি সামরিক অভিযান: বাস্তুচ্যুত ২৬০০ ছাড়াল, গ্রেপ্তার ৭০ পারস্পরিক সুবিধা ও আস্থার ভিত্তিতে বহুমুখী সহযোগিতা গভীর করছে চীন ও বেলজিয়াম উত্তেজনার মুখে গভীর রাতে কড়া নিরাপত্তায় বীর মুক্তিযোদ্ধা মানিক পসারীর দাফন সম্পন্ন ডিসেম্বরে শুরু হচ্ছে বিসিবির ‘ডি থ্রি ট্রফি’: ২ কোটি ৩০ লাখ পয়েন্টে শীর্ষে শরিফুল বিকল্প শিরোনাম ২: মধ্যরাতেই ‘প্রবল ঘূর্ণিঝড়ে’ রূপ নিতে পারে ‘অর্ণব’ : সমুদ্রবন্দরে ২ নম্বর সংকেত ৯ মাসে ১০৯ শিশু যৌন নির্যাতনের শিকার: আইনি দুর্বলতায় থমকে যাচ্ছে মাদ্রাসার বিচারপ্রক্রিয়া চার দিনের সরকারি সফরে টোকিও পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান নবারুণ অরুণ প্রভায় জাপানে রাষ্ট্রদূত প্রত্যাহারের সিদ্ধান্ত মন্ত্রণালয়ের নিজস্ব: শামা ওবায়েদ বিহারের সিওয়ানে বাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ: দুই শিশুসহ নিহত বেড়ে ৫

আজারবাইজানে হেড অব ডেলিগেশন রিট্রিট প্রোগ্রাম

জার্মান-বাংলা ডেস্ক রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ২৯ জুলাই, ২০২৪

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতি মেটাতে যথাসময়ে লস এন্ড ড্যামেজ ফান্ড বিতরণ নিশ্চিত করতে সকল দেশকে কপ২৯ এ এ ফান্ড কার্যকর করার উপায় বের করতে হবে। তিনি নতুন জলবায়ু অর্থায়ন লক্ষ্য চূড়ান্ত করার, আর্টিকেল ৬ কার্বন মার্কেটের নিয়মগুলি সম্পন্ন করার কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।

২৭ জুলাই শামাখি, আজারবাইজানে অনুষ্ঠিত দু’দিনের হেড অব ডেলিগেশন রিট্রিট প্রোগ্রামের সমাপনী অধিবেশনে ভাষণ দেওয়ার সময় পরিবেশমন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী চৌধুরীকে স্বল্পোন্নত দেশগুলির (এলডিসি) প্রতিনিধিত্ব করার জন্য কপ২৯ আজারবাইজান প্রেসিডেন্সি মনোনীত মন্ত্রী মুখতার বাবায়েভ এলডিসি দেশগুলোর পক্ষে বক্তব্য রাখেন।

পরিবেশমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তন কেবল একটি হুমকি নয় বরং একটি মানুষের অস্তিত্বগত চ্যালেঞ্জ। বিভিন্ন স্বল্পোন্নত দেশে ইতোমধ্যে অনুভূত গুরুতর এবং বিস্তৃত প্রভাবগুলির ওপর জোর দিয়ে বলেন যে এই প্রতিকূল প্রভাবগুলি অনেক দীর্ঘতর চ্যালেঞ্জের শুধুমাত্র শুরু।

সাবের চৌধুরী উল্লেখ করেন যে বিশ্ব ১.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লক্ষ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। তিনি পরবর্তী জাতীয়ভাবে নির্ধারিত অবদানগুলিকে (এনডিসি) ১.৫ ডিগ্রি সেলসিয়াস লক্ষ্যের সাথে সামঞ্জস্য করার আহ্বান জানান এবং এনডিসি বাস্তবায়নের জন্য স্পষ্ট সহায়তা প্রক্রিয়ার মাধ্যমে দেশগুলোর মধ্যে বিশ্বাস গড়ার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, বাকুতে অনুষ্ঠিতব্য আগামী কপ২৯ COP প্রক্রিয়ার জন্য একটি পরীক্ষা যেখানে ব্যর্থতার সুযোগ নেই।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD