শিরোনাম :
হেব্রনে চতুর্থ দিনে ইসরায়েলি সামরিক অভিযান: বাস্তুচ্যুত ২৬০০ ছাড়াল, গ্রেপ্তার ৭০ পারস্পরিক সুবিধা ও আস্থার ভিত্তিতে বহুমুখী সহযোগিতা গভীর করছে চীন ও বেলজিয়াম উত্তেজনার মুখে গভীর রাতে কড়া নিরাপত্তায় বীর মুক্তিযোদ্ধা মানিক পসারীর দাফন সম্পন্ন ডিসেম্বরে শুরু হচ্ছে বিসিবির ‘ডি থ্রি ট্রফি’: ২ কোটি ৩০ লাখ পয়েন্টে শীর্ষে শরিফুল বিকল্প শিরোনাম ২: মধ্যরাতেই ‘প্রবল ঘূর্ণিঝড়ে’ রূপ নিতে পারে ‘অর্ণব’ : সমুদ্রবন্দরে ২ নম্বর সংকেত ৯ মাসে ১০৯ শিশু যৌন নির্যাতনের শিকার: আইনি দুর্বলতায় থমকে যাচ্ছে মাদ্রাসার বিচারপ্রক্রিয়া চার দিনের সরকারি সফরে টোকিও পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান নবারুণ অরুণ প্রভায় জাপানে রাষ্ট্রদূত প্রত্যাহারের সিদ্ধান্ত মন্ত্রণালয়ের নিজস্ব: শামা ওবায়েদ বিহারের সিওয়ানে বাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ: দুই শিশুসহ নিহত বেড়ে ৫

আগামী সপ্তাহের মধ্যে মেট্রোরেল চালু হবে :সড়ক পরিবহন উপদেষ্টা 

মাহমুদুল হক জাহাঙ্গীর, বিশেষ প্রতিনিধি:
  • প্রকাশের সময়: সোমবার, ১৯ আগস্ট, ২০২৪

অন্তর্বর্তীকালীন সরকারের সড়ক, পরিবহন ও সেতুর নয়া উপদেষ্টা মুহাম্মদ  ফাওজুল কবীর  খান গতকাল তার  মন্ত্রণালয়ের সভা  কক্ষে  কর্মকর্তাদের  সাথে  এক মতবিনিময়  সভায় মিলিত হন। 

সবার সঙ্গে তিনি কুশল বিনিময় করার পর  উপদেষ্টা সড়ক, সেতু ও মেট্রোরেল এর সর্বোচ্চ ব্যবহার নিয়ে তার মতামত তুলে ধরেন।

মেট্রোরেল  সম্পর্কে তিনি আরো  বলেন এই সপ্তাহ থেকে মেট্রোরেল চালু  কথা থাকলেও দুটি সমস্যার কারণে   আগামী ৭ দিনের মধ্যে তা চালু করা যাবে, বলে আশা করছি।

একটা সমস্যা ছিল মামলা। আরেক একটি সমস্যা  হলো  বোর্ডের  সদস্য ছিল না। এই দুটো সমস্যার সমাধানে  আমরা কাজ করেছি।

আজ (সোমবার)  এ বিষয়ে মিটিং রয়েছে বলে  তার প্রেস সচিব জানান। সড়ক উপদেষ্টা   বলেন  মেট্রোরেলে লাইনগুলো চেকআপ করা হবে। এজন্য কয়েকদিন সময় লাগবে। তবে

ম্যানেজিং ডিরেক্টর   সাহেব কথা দিয়েছেন সাত দিনের এটা চালু করা সম্ভব হবে।

গত ১১ আগস্ট অন্তবর্তীকালীন সরকার গঠন করার পর সিদ্ধান্ত হয়েছিল যে মেট্রোলের গত শনিবার থেকে  চালু করা সম্ভব হবে। সেই লক্ষ্য নিয়েই রাতদিন কাজ করা হচ্ছে।তারা শপথ দেওয়ার সঙ্গে সঙ্গে জানানো হয়েছিল  ঐদিন  ১৭আগস্ট থেকে   মেট্রোরেল   পুনরায় চলবে । তবে উপরোক্ত সমস্যার কারণটা জানা সম্ভব হয়নি। আপাতত উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত স্বাভাবিক ভাবে  মেট্রোরেল  চলবে।

নতুন উপদেষ্টা বলেন রাজধানীবাসীর জন্য মেট্রোরেল একটি বিশেষ পরিবহন । তিনি আরো বলেন আপাতত মিরপুর ১০ ও কাজীপাড়ায় থামছে না ;ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে। এগুলো সঠিকভাবে মেরামত করার পরে আবার পূর্বের মতো মেট্রোরেল চালু হবে বলে তিনি  আশা প্রকাশ করেন ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD