শিরোনাম :
সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা বহুপাক্ষিক সহযোগিতায় উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করছে এআইআইবি বৈশ্বিক সংঘাত ও বৈষম্য মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হান চেংয়ের কৃষি ও বাণিজ্য সহযোগিতা জোরদারে নতুন উদ্যোগ চীন-যুক্তরাষ্ট্রের প্রথমবার কক্ষপথে স্টারশিপ, সমুদ্রে বিধ্বস্ত রকেট ভ্যাট রিটার্ন জমায় নতুন নিয়ম, প্রতি কর মেয়াদে ১৫ দিনের মধ্যে দাখিল বোয়িং কেনায় ‘গোপন এজেন্ডা নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক পদক্ষেপ জোরদারের আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের

আগামী তিন মাসের জন্য গাজীপুর সিটি নির্বাচন স্থগিত

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ৬ মে, ২০১৮
নিজস্ব প্রতিবেদক: গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন স্থগিত করেছেন হাইকোর্ট। আগামী তিন মাসের জন্য এই স্থগিতাদেশ দেয়া হয়েছে। নির্বাচন কমিশনের আইনজীবী তৌহিদুল ইসলাম এই স্থগিতাদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, সাভার উপজেলার ছয়টি মৌজা গাজীপুর সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত করে ২০১৩ সালে ১৬ জানুয়ারি গেজেট প্রকাশ করেছিল ইসি। সেই গেজেট চ্যালেঞ্জ করে রোববার এক নম্বর শিমুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান এবিএম আজহারুল ইসলাম সুরুজ একটি রিট আবেদন করেন।

তার আবেদনের ওপর শুনানি নিয়েই হাইকোর্ট বেঞ্চ ভোট তিন মাসের জন্য স্থগিত করে দেন।

আদালতে তার পক্ষে শুনানি করেন ভিএম ইলিয়াস কচি। তিনি জানান, সীমানা নির্ধারণ বিষয়ক জটিলতা নিয়ে ওই রিট দায়ের করা হয়েছিল। শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন মোখলেসুর রহমান।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, গাজীপুর সিটি কর্পোরেশনে আগামী ১৫ মে নির্বাচন হওয়ার কথা। ইতিমধ্যে এ নির্বাচনের প্রচার জমেও উঠেছিল। এর মধ্যে রোববার এ নির্বাচনে স্থগিতাদেশ দিলেন হাইকোর্ট।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৫ মে গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচন হওয়ার কথা। ইতোমধ্যে এই নির্বাচনের প্রচার জমেও উঠেছিল। এর মধ্যেই রোববার এই নির্বাচনে স্থগিতাদেশ দিলেন হাইকোর্ট।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD