শিরোনাম :
তীব্র গরম-খরায় বিপর্যস্ত জার্মানি, দাবানল থেকে নদীর পানিসংকটে বাড়ছে উদ্বেগ সম্পাদকীয় : ১৫ আগস্ট ইতিহাসের স্মৃতি মুছে নয়, সত্যকে ধারণ করেই এগোতে হবে গ্যাস সংকটে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত, দেশজুড়ে লোডশেডিং বাড়ার শঙ্কা ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগে সাংস্কৃতিক বিনিময়ে নতুন গতি জার্মানিতে একদিনে পাঁচ গুরুত্বপূর্ণ ঘটনা: দাবানল, কৃষি সংকট, জ্বালানির দাম, গোয়েন্দা সংস্কার ও ফ্রাঙ্কফুর্টে ধর্মঘট পরিবেশবান্ধব ও নিরাপদ জাহাজ শিল্প গঠনে সমন্বিত উদ্যোগের ওপর জোর কুরিল দ্বীপপুঞ্জে পুতিনের সফরে ক্ষুব্ধ টোকিও, কড়া প্রতিবাদ জাপানের সবুজ উন্নয়নের পথে চীন, প্রকৃতি সুরক্ষায় জোর দিচ্ছেন সি চিন পিং গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী দেউবা ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক ছাড়বে সব মার্কিন সেনা

আওয়ামী যুবলীগের দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

জার্মান-বাংলা ডেস্ক রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৪ জুন, ২০২৪

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পেয়ে বাংলাদেশের ১৭ শতাংশ এলাকা পানিতে তলিয়ে যাবে। ফলে ঐ এলাকায় খাদ্য উৎপাদন হবে না। লবণাক্ততা ঢাকার কাছে চলে আসবে। বাংলাদেশের মানচিত্র পরিবর্তন হয়ে যাবে। জলবায়ু পরিবর্তন আমাদের অস্তিত্বের সংকট সৃষ্টি করেছে। বেশি গাছ থাকলে তাপমাত্রা কম হবে। তাই বাংলাদেশের অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে বেশি বেশি করে গাছ লাগাতে হবে।

আজ শুক্রবার রাজধানীর মুগদায় ‘২৩ ই জুন: বাংলাদেশ আওয়ামী লীগের প্ল্যাটিনাম জয়ন্তী উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগ আয়োজিত দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।

পরিবেশমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রয়োজন সুস্থ পরিবেশ। আর সুস্থ পরিবেশের জন্য প্রয়োজন পর্যাপ্ত পরিমাণে গাছপালা। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ ও নিরাপদ পৃথিবী নিশ্চিত করার বৃক্ষরোপণ অত্যাবশ্যক। গাছ কাটা অপরাধ। তিনি বলেন, আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার অনুযায়ী উপকূলীয় এলাকায় ৫০০ মিটার সবুজ বেষ্টনী গড়ে তোলা হবে যাতে ঝড় জলোচ্ছ্বাস থেকে দেশ রক্ষা পায়। জাতীয় এ কর্মসূচির উদ্বোধন উপলক্ষ্যে ঢাকা ৯ আসনকে বেছে নেয়ার জন্য যুবলীগকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে মন্ত্রী বলেন, সরকারি বৃক্ষরোপণ কর্মসূচি ও বনজ সম্পদ রক্ষায় যুবলীগের সহায়তা গ্রহণ করা হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল এমপি-সহ যুবলীগের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মন্ত্রী ও অন্যান্য অতিথিরা গাছের চারা রোপণ এবং বিতরণের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী যুবলীগের দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।

 

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD