শিরোনাম :
শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইইউ, নিরাপত্তা সরকারের নিয়ন্ত্রণে থাকার বিষয়ে পূর্ণ আস্থা রাষ্ট্রদূত মাইকেল মিলারের ১৯৬৬ সালের পর প্রথমবার যুক্তরাজ্যে ফিরছে ফুটবল বিশ্বকাপ: ২০৩৫ নারী বিশ্বকাপের যৌথ আয়োজক ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড বন্যাদুর্গত নেপালের পুনর্গঠনে ভারতের ১৫ হাজার কোটি রুপির সহায়তা প্যাকেজ ঘোষণা, আট সমঝোতা স্মারক স্বাক্ষর জার্মানির শত শত স্কুলে বোমা হামলার হুমকি, সতর্ক অবস্থানে পুলিশ বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে সরকার আন্তরিক: দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপকে প্রধানমন্ত্রী জার্মানিতে যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব মহাসমাবেশ ও সাংস্কৃতিক সন্ধ্যা সাউন্ড বক্সে পাখির ডাক, বাগেরহাটে ফাঁদে হাজারো অতিথি পাখি আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন বায়ুদূষণে বিপজ্জনক পরিস্থিতি মালদ্বীপে: রাজধানী মালেসহ কয়েকটি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি

আইনশৃঙ্খলার অনেক উন্নতি হয়েছে, আরও হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ঢাকা অ‌ফিস, ডেস্ক রি‌পোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক উন্নত হয়েছে এবং ভবিষ্যতে তা আরও ভালো হবে।

তিনি জানান, সাম্প্রতিক দুর্গাপূজার সময় অসুর প্রতিমার মুখে দাড়ি লাগানোর ঘটনায় জড়িত ৭০০-এরও বেশি মানুষের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।

শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায় সাভারের আশুলিয়ায় বোধিজ্ঞান ভাবনা কেন্দ্রে বৌদ্ধ ধর্মের কঠিন চীবর দান উৎসবে প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির বিষয়ে আশাবাদ ব্যক্ত করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এই ধারা ভবিষ্যতেও বজায় থাকবে।

সাম্প্রতিক দূর্গাপূজা চলাকালীন অসুরের প্রতিমার মুখে দাড়ি লাগানোর বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি কঠোর পদক্ষেপের কথা জানান। তিনি বলেন, যারা এই দাড়ি লাগিয়েছে তাদের বিরুদ্ধে ইতোমধ্যে আমরা জিডি করেছি এবং তাদের আইনের আওতায় আনার জন্য মামলা করা হচ্ছে। যারা এই অপকর্মটা করেছে, খুব তাড়াতাড়ি তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসব।

উপদেষ্টাদের সেফ এক্সিট নিয়ে সম্প্রতি এনসিপি নেতা নাহিদের বক্তব্য প্রসঙ্গে জানতে চাওয়া হলে জাহাঙ্গীর আলম চৌধুরী মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন, আপনার প্রশ্ন আপনি করতে পারেন, যার যার প্রশ্ন সে করতে পারে।

অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বৌদ্ধ ধর্মের মূলনীতি হলো অহিংসা, সাম্য, মৈত্রী ও প্রীতির বন্ধনে সবাইকে আবদ্ধ করে শান্তি প্রতিষ্ঠা করা। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে বুদ্ধের অনুসারীরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।

তিনি বলেন, বুদ্ধের মতে মানুষ মৈত্রী পরায়ণ, ক্ষমাশীল এবং নির্মোহ হবে; একে অন্যকে শ্রদ্ধা ও সম্মান করবে। উপদেষ্টা বৌদ্ধ ধর্মের পঞ্চশীলের গুরুত্ব তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, এই পাঁচটি মৌলিক নীতি মানবতাবাদী ও সার্বজনীন অধিকারমূলক, যা মানবজীবনে সুনীতিপরায়ণ হওয়ার জন্য উত্তম শিক্ষা। তিনি বিশ্বাস করেন, এসব গুণাবলি চর্চার মাধ্যমে সমাজ ও রাষ্ট্রে অন্যায়, অবিচার, অনাচার, অপরাধ, দুর্নীতি বন্ধ হবে।

অতীশ দীপঙ্করের অবদান তুলে ধরে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘অতীশ দীপঙ্কর শুধু বাংলাদেশের নয়, বিশ্বের সম্পদ। তার নামে দেশে একটি আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা সময়ের দাবি।’

স্বরাষ্ট্র উপদেষ্টা জোর দিয়ে বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ক্ষেত্রে সর্বদা বদ্ধপরিকর। তিনি জানান, দেশের সকল বৌদ্ধ বিহারে আশ্বিনী পূর্ণিমার পর হতে কার্তিকী পূর্ণিমা পর্যন্ত মাসব্যাপী কঠিন চীবর দান কর্ম শান্তিপূর্ণভাবে আয়োজনের জন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত শ্রীলঙ্কার হাইকমিশনার ধর্মপাল বিরাককোডি, সাবেক অতিরিক্ত সচিব প্রশান্ত ভূষণ বড়ুয়া, ঢাকা জেলা পুলিশ সুপার আনিসুজ্জামানসহ অন্যরা।

 

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD