শিরোনাম :
জাতিসংঘে প্রথম দিনে তারেক রহমানের ১০ কর্মসূচিতে ৩৬০ ডিগ্রি কূটনৈতিক কৌশলের প্রতিফলন হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ১১ শিশুর মৃত্যু, চলতি মাসে সর্বোচ্চ চীন-মার্কিন বাণিজ্যের ভিত্তি পারস্পরিক সুবিধা: সিজিটিএন জরিপ সেপ্টেম্বরে পাস হওয়া তিন আইনে মানবাধিকার সুরক্ষা দুর্বল হওয়ার আশঙ্কা: এইচআরডব্লিউ মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ অনুষ্ঠানে ডা. জুবাইদা রহমান তারেক রহমান ও এরদোগানের বৈঠক, বাংলাদেশ-তুরস্ক সহযোগিতা সম্প্রসারণে গুরুত্ব নিউইয়র্কে ড. খলিলুর রহমানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানকালে অপরাধের অভিযোগ: মোজাফফরের মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের শুনানি জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা সম্পাদকীয় : কিশোর অপরাধের বিস্তার – নিরাপত্তা কোথায়!

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর রমজানের শুভেচ্ছা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৮ মে, ২০১৮

জার্মান-বাংলা ডেস্ক: অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল মুসলিম সম্প্রদায়কে পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়েছেন। ১৭ মেবৃহস্পতিবার এক বার্তায় তিনি বলেন, রমজান সমগ্র বিশ্বের মুসলিম সম্প্রদায়ের জন্য তাৎপর্যপূর্ণ ও পবিত্র মাস। এই মাস পবিত্র কুরআনের নাযিল স্মরণ করিয়ে দেয়, যা আত্মত্যাগ, সমবেদনা এবং বৃহত্তর সংযম অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ।
অস্ট্রেলিয়া হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
প্রধানমন্ত্রী বলেন, অস্ট্রেলিয়ার মুসলিম সম্প্রদায় উৎসবমুখরভাবে রমজান পালন করে। আমি আশাকরি এই পবিত্র ঐতিহ্যের মধ্যদিয়ে শান্তি ও পরিতৃপ্তি অর্জিত হবে এবং জ্ঞানকে শক্তিশালী করবে, যা বিশ্বজুড়ে মুসলিম ভাই ও বোন একে-অপরের সঙ্গে ভাগাভাগি করে নিবে।
টার্নবুল বলেন, অস্ট্রেলিয়ানরা একটি সফল বহুসংস্কৃতির দেশে বসবাস করতে পেরে সৌভাগ্যবান। এখানে তারা তাদের সংস্কৃতি ও ধর্ম স্বাধীনভাবে চর্চা করতে পারে এবং পরবর্তী প্রজন্মের মাঝে বিকশিত করতে পারে।
তিনি বলেন, আমাদের সকল নাগরিকের পারস্পরিক শ্রদ্ধা, বন্ধুত্ব, আইন-শৃঙ্খলা ও শান্তির মূল্যবোধ সকলের মাঝে ভাগাভাগিতে অঙ্গীকারাবদ্ধ এবং এটিই আমাদের সাফল্যের চাবিকাঠি।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেন, একটি গতিশীল বহুলসংস্কৃতির সমাজ গড়তে অস্ট্রেলিয়ার মুসলিমদের অবদান তাৎপর্যপূর্ণ। তারা সকলেই একটি সুখি ও শান্তিপূর্ণ রমজান মাস তারা পালন করবে বলে আমি আশা করি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD