শিরোনাম :
সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা বহুপাক্ষিক সহযোগিতায় উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করছে এআইআইবি বৈশ্বিক সংঘাত ও বৈষম্য মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হান চেংয়ের কৃষি ও বাণিজ্য সহযোগিতা জোরদারে নতুন উদ্যোগ চীন-যুক্তরাষ্ট্রের প্রথমবার কক্ষপথে স্টারশিপ, সমুদ্রে বিধ্বস্ত রকেট ভ্যাট রিটার্ন জমায় নতুন নিয়ম, প্রতি কর মেয়াদে ১৫ দিনের মধ্যে দাখিল বোয়িং কেনায় ‘গোপন এজেন্ডা নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক পদক্ষেপ জোরদারের আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের

অর্থ আত্মসাৎ অভিযোগে বিকল্পধারা মহাসচিবকে দুদকে তলব

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৮

জার্মানবাংলা২৪ ডটকম: ৫১৮ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাৎ করার অভিযোগে বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব ও বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেডের (বিআইএফসি) প্রাক্তন চেয়ারম্যান মেজর (অব.) আবদুল মান্নানকে জিজ্ঞাসাবাদের জন্য দুর্নীতি দমন কমিশনে (দুদক) তলব করা হয়েছে।

সূত্রে জানা যায়, আর্থিক প্রতিষ্ঠান বিআইএফসি’র প্রাক্তন চেয়ারম্যান মেজর (অব.) আবদুল মান্নান ও তার পরিবারের বিরুদ্ধে ৫১৮ কোটি টাকা ঋণ নিয়ে তা পরিশোধ না করে আত্মসাৎ করেছেন মর্মে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। বর্তমানে ওই সুদসহ ৯২৯ কোটি টাকা দাঁড়িয়েছে।

সোমবার (২৪ সেপ্টেম্বর) দুদকের কার্যালয় থেকে দুদকের উপপরিচালক এস এম সাহিদুর রহমানের সই করা তলবি নোটিশে তাকে আগামি ২৭ সেপ্টেম্বর হাজির হওয়ার জন্য বলা হয়েছে।

দুদক উপ-পরিচালক (জনসংযোগ) প্রনব কুমার ভট্টাচার্য্য জার্মানবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। দুদক ২০১৬ সাল থেকে এ অভিযোগ অনুসন্ধান করছে বলে প্রনব কুমার ভট্টাচার্য জানিয়েছেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD