শিরোনাম :
পুলিশ হবে জনগণের বন্ধু, কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী যৌতুক ও মাদক নির্মূলে পরিবার থেকেই পরিবর্তনের ডাক ভূমি প্রতিমন্ত্রীর প্রতিবন্ধী তরুণদের প্রযুক্তি দক্ষতা বাড়াতে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত ফরিদপুরে স্কুলছাত্রীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ,অভিযুক্তদের দ্রুত বিচারের দাবি সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের গ্রুপে শ্রীলঙ্কা ও ভুটান, ড্রয়ে স্বস্তির আভাস ‘এ মুহূর্তে গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই’-পেট্রোবাংলা বাগেরহাটে নির্মাণাধীন সেফটি ট্যাংকের দেয়াল ধসে শ্রমিক নিহত ধর্ম নয়, নাগরিক পরিচয়ই হবে রাষ্ট্রের মূল ভিত্তি: মির্জা ফখরুল ইসলাম আলমগীর কেরানীগঞ্জে ইয়াবা তৈরির কারখানার সন্ধান, বিপুল সরঞ্জামসহ আটক ৪ ধর্ষণ ও আত্মহত্যার ঘটনা বাড়ায় উদ্বেগ, জুলাইয়ের পর্যবেক্ষণ প্রতিবেদন প্রকাশ

অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবীরা পুনরায় পেনশন পাবেন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৯ অক্টোবর, ২০১৮

জার্মানবাংলা২৪ রিপোর্ট: যে সকল অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারী শতভাগ পেনশন উত্তোলন করেছেন তাদেরকে পুনরায় পেনশনের আওতায় আনার বিষয় অনুমোদন করেছে সরকার। ২০১৭ সালের ১ জুলাই থেকে এই অনুমোদন কার্যকর হবে।

এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৮ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশক্রমে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

দেশে প্রথমবারের মতো এ ধরনের সুবিধা ভোগ করবেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। প্রাথমিকভাবে এ সুবিধার আওতায় আসবেন প্রায় ২০ হাজার অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী। এজন্য পেনশন খাতে সরকারের অতিরিক্ত ব্যয় হবে ১৪৫ কোটি টাকা। অবসরপ্রাপ্তদের আর্থিক ও সামাজিক সুরক্ষার বিষয়টি বিবেচনা করে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, যেসব অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী শতভাগ পেনশন উত্তোলন করেছেন, কেবল তারাই পুনরায় এই পেনশন সুবিধার আওতায় আসবেন। সেক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীর অবসরের বয়স হতে হবে কমপক্ষে ১৫ বছর। এক বছর আগ থেকে এ সুবিধা দেওয়ায় পেনশনের পাশাপাশি তাদের একটি করে ইনক্রিমেন্টও দেওয়া হবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD