শিরোনাম :
শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইইউ, নিরাপত্তা সরকারের নিয়ন্ত্রণে থাকার বিষয়ে পূর্ণ আস্থা রাষ্ট্রদূত মাইকেল মিলারের ১৯৬৬ সালের পর প্রথমবার যুক্তরাজ্যে ফিরছে ফুটবল বিশ্বকাপ: ২০৩৫ নারী বিশ্বকাপের যৌথ আয়োজক ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড বন্যাদুর্গত নেপালের পুনর্গঠনে ভারতের ১৫ হাজার কোটি রুপির সহায়তা প্যাকেজ ঘোষণা, আট সমঝোতা স্মারক স্বাক্ষর জার্মানির শত শত স্কুলে বোমা হামলার হুমকি, সতর্ক অবস্থানে পুলিশ বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে সরকার আন্তরিক: দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপকে প্রধানমন্ত্রী জার্মানিতে যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব মহাসমাবেশ ও সাংস্কৃতিক সন্ধ্যা সাউন্ড বক্সে পাখির ডাক, বাগেরহাটে ফাঁদে হাজারো অতিথি পাখি আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন বায়ুদূষণে বিপজ্জনক পরিস্থিতি মালদ্বীপে: রাজধানী মালেসহ কয়েকটি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি

অফিস-আদালত খুলবে রোববার, ঢাকায় ফিরছে মানুষ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ১৪ জুন, ২০২৫

পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে রোববার (১৫ জুন) থেকে পুরোদমে খুলছে অফিস-আদালত, বাণিজ্যিকসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান। এ কারণে ভ্যাপসা গরম ও তীব্র পরিবহন সংকটের মধ্যেই আজ ঢাকায় ফিরছেন মানুষ। রয়েছে ভোগান্তির অভিযোগও।

শনিবার (১৪ জুন) রাজধানীর গাবতলী, মহাখালী ও সায়েদাবাদ বাস টার্মিনাল, সদরঘাট এবং কমলাপুর রেলস্টেশন ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, বিভিন্ন জেলা থেকে ছেড়ে বাস যাত্রীরা গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনালে নামছেন। অনেকটা তড়িঘড়ি করে নেমে লোকাল বাস, সিএনজি বা রিকশা চেপে ফিরছেন গন্তব্যে। তবে অধিকাংশ যাত্রীই বিরক্ত।

রাজশাহী থেকে হানিফ পরিবহনের একটি বাসের যাত্রী আউয়াল কবির বিরক্তি নিয়ে বলেন, ‘ঈদের আগেও গ্রামে যেতে ভুগেছি। ঈদ শেষেও ঢাকা ফিরতেও সড়কে ভোগান্তিতে পড়তে হলো, ৩ ঘণ্টা দেরি।’

একই সুর শ্যামলী পরিবহনের বাসে দিনাজপুর থেকে ঢাকা আসা যাত্রী হোসেন আলীর কথাতেও।

তিনি বলেন, রাত সাড়ে ৯টার বাস, ভোর ছয়টার মধ্যেই পৌঁছে যাওয়ার কথা, সেখানে পৌঁছলাম ১০টায়। যমুনা সেতুর কাছে আসার পর মনে হচ্ছে, গাড়ি নড়ছেই না। কারণ জানি না, সেতুর মুখে প্রচণ্ড জটলা ছিল। সেটা পাড়ি দিতেই এত দেরি।

সায়েদাবাদে গিয়েও চোখে পড়ে একই চিত্র। সেখানে দেখা যায়, সারি সারি দূর-পাল্লার বাস ঢাকায় ঢুকছে। প্রতিটি বাসই যাত্রীতে ভরা। কেউ কেউ স্বস্তি প্রকাশ করলেও অনেকে অভিযোগ তোলেন বাড়তি ভাড়ার।

এদিকে, ভোর থেকে সদরঘাটে ঢাকামুখী মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। এর ফলে ওই এলাকায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। তাঁতীবাজার মোড় থেকে লঞ্চ টার্মিনাল পর্যন্ত দীর্ঘ সময় ধরে আটকে আছে অসংখ্য যানবাহন। প্রতিটি গাড়িই যাত্রীতে ঠাসা। লঞ্চ থেকে নেমে বাসে উঠতে না পেরে অনেকেই আবার হেঁটে গন্তব্যে যাচ্ছেন।

রবিউল নামে এক যাত্রী বলেন, বরিশাল থেকে এসেছি। লঞ্চে যাত্রীর চাপ থাকলেও কষ্ট কম হয়েছে। অন্যবারের তুলনায় এবার অনেকটা ভালোভাবেই এসেছি। তেমন কোনো ঝামেলাই পড়তে হয়নি। তবে ঢাকায় এসে বাসে উঠতে পারছি না। তাই হেঁটেই বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি।

সকাল থেকে কমলাপুর রেলস্টেশনেও বিভিন্ন অঞ্চল থেকে ছেড়ে আসা ট্রেনের যাত্রীর উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। কেউ এসেছেন সপরিবারে, কেউ আবার একা। কারণ, কাল (১৫ জুন) থেকে কাজে যোগ দিতে হবে।

শফিক নামের এক যাত্রী বলেন, এবার লম্বা ছুটি পেয়েছি। কাল থেকে কাজে যোগ দিতে হবে। এজন্য আগে থেকে ট্রেনের টিকিট কাটা ছিল। যাত্রীর চাপ থাকলেও পরিবার নিয়ে ভালোভাবেই ঢাকা আসতে পেরেছি, আলহামদুলিল্লাহ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD