জাহিদুল জামি
আমার কাব্য আমার কবিতা
সবি যেন তুমি
“তুমি” শব্দটি যেদিন জানতে শিখেছি
সেদিন তুমি আমায় ভালো বেসে ফেলেছো
আজ ভালোবাসার পাহাড়ে পিছলে পড়ছি
সবি যেন এলোপাথাড়ি
বৃষ্টি পড়ার রিমঝিম ছন্দে
সমুদ্রের কলতানে
ঝর্ণাধারার অবগাহনে
শুনি তোমার প্রতিধ্বনি
অথচ নেই কাছে তুমি।