শিরোনাম :
সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা বহুপাক্ষিক সহযোগিতায় উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করছে এআইআইবি বৈশ্বিক সংঘাত ও বৈষম্য মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হান চেংয়ের কৃষি ও বাণিজ্য সহযোগিতা জোরদারে নতুন উদ্যোগ চীন-যুক্তরাষ্ট্রের প্রথমবার কক্ষপথে স্টারশিপ, সমুদ্রে বিধ্বস্ত রকেট ভ্যাট রিটার্ন জমায় নতুন নিয়ম, প্রতি কর মেয়াদে ১৫ দিনের মধ্যে দাখিল বোয়িং কেনায় ‘গোপন এজেন্ডা নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক পদক্ষেপ জোরদারের আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের

অজি প্রধানমন্ত্রীর স্ত্রীকে ‘ডেলিসিয়াস’ বলে বিতর্কে ম্যাক্রোঁ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩ মে, ২০১৮
অনলাইন ডেস্ক: ভিন্ন এক মন্তব্য করে বিতর্কে জরিয়ে গেলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোঁ। লুকিয়ে নয়, সংবাদমাধ্যমের সামনে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী মালকম টার্নবুলের স্ত্রী লুসিকে ‘ডেলিসিয়াস’ বলে বসলেন তিনি। ব্যস! আর কি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ফ্রান্সের প্রেসিডেন্ট।

সরকারি সফরে অস্ট্রেলিয়ায় গিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোঁ। তার আতিথেয়তায় কোনো কসুর রাখেননি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী মালকম টার্নবুল ও তার স্ত্রী লুসি। এরপরে যৌথ সাংবাদিক সম্মেলনে হাজির হয়েছিলেন ফ্রান্সের রাষ্ট্রপতি ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। আর সেখানেই যা বিপত্তি ঘটানোর ঘটান ম্যাক্রোঁ। সাংবাদ সম্মেলনের শুরু থেকেই আতিথেয়তার সুখ্যাতি করছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট। এরই মধ্যে মুখ ফসকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী মালকম টার্নবুলের স্ত্রীকে ‘ডেলিসিয়াস’ বলে সম্বোধন করে বসেন ম্যাক্রোঁ।

আর এরপরেই সোশ্যাল মিডিয়ায় আসতে থাকে নানান ধরণের প্রতিক্রিয়া।

অনেকে বলেন, ইয়ার্কির ছলেই হয়তো এমন কথা বলেছেন ফরাসি প্রেসিডেন্ট। আবার অনেকের মত, ফরাসি শব্দ delicieux- যার অর্থ delightful বা রমণীয়। সেটাই উচ্চারণ করতে গিয়ে ফরাসি প্রেসিডেন্ট delicious বলে বসেছেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD