শিরোনাম :
জার্মানিতে অভিবাসন বিরোধ, নর্ড স্ট্রিম তদন্ত, রাইনে নাব্য সংকট ও চরম আবহাওয়ার সতর্কতা ৩৫ বছর পর রাষ্ট্রপতি পদে ভোট, বৃহস্পতিবার মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমদ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে প্রাণ গেল আরও ৩ জনের, আক্রান্তের সংখ্যা ১ লাখ ৪৪ হাজার বিদেশে কর্মী পাঠানোর পুরো প্রক্রিয়া অনলাইনে নেওয়ার উদ্যোগ লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি, আগস্টে প্রত্যাবাসন ৫১৪ পাঁচ মাস পর নতুন কমিশন পেল দুদক নবম জাতীয় বেতন স্কেল: সর্বোচ্চ ১০০ শতাংশ বেতন বৃদ্ধির চূড়ান্ত সুপারিশ জেনেভায় গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যে বঙ্গবন্ধুর ৫১তম শাহাদাতবার্ষিকী পালিত শিল্প ও পরিবহনে নতুন চাপের মধ্যে জার্মানি, অর্থনীতিতে প্রবৃদ্ধির আশা ও AI নিয়ে বাড়ছে প্রস্তুতি সিসিলির জাদুঘর থেকে রেনেসাঁ যুগের ‘অমূল্য’ চার চিত্রকর্ম চুরি

২২৫ কোটি টাকার ঋণ মওকুফ, উত্তরাঞ্চলের লাখো কৃষকের মুখে স্বস্তির হাসি

জার্মান- বাংলা ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বুধবার, ১৫ জুলাই, ২০২৬

উত্তরাঞ্চলের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের দীর্ঘদিনের ঋণের বোঝা লাঘবে বড় উদ্যোগ নিয়েছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)। সরকারের নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে ২ লাখ ২৯ হাজার ৯৩৩ জন কৃষকের মোট ২২৫ কোটি ৭৪ লাখ ৯৯ হাজার টাকার ঋণের আসল ও সুদ মওকুফ করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) রাকাবের জনসংযোগ কর্মকর্তা ইফতেখার জাহিদ জানান, দেশের প্রথম বিশেষায়িত ব্যাংক হিসেবে সরকার গঠনের ছয় মাসের মধ্যেই এই ঋণ মওকুফ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে খেলাপি বা মন্দ ঋণ হিসেবে থাকা এসব ঋণ পরিশোধ করতে না পারায় অনেক কৃষক আর্থিক সংকটে ছিলেন। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী প্রতিটি কৃষকের সর্বোচ্চ ১০ হাজার টাকা মূল ঋণ এবং সংশ্লিষ্ট ঋণের সব বকেয়া সুদ মওকুফ করা হয়েছে। তবে ১০ হাজার টাকার বেশি মূল ঋণ এ সুবিধার আওতায় আনা হয়নি।

 

রাকাবের তথ্য অনুযায়ী, রংপুর বিভাগের আট জেলায় ১ লাখ ৭৯ হাজার ২৭৮ জন কৃষকের ১৭৮ কোটি ৯২ লাখ ৪৮ হাজার টাকা এবং রাজশাহী বিভাগের আট জেলার ৫০ হাজার ৬৩৭ জন কৃষকের ৪৬ কোটি ৮১ লাখ ৩৯ হাজার টাকার ঋণ মওকুফ হয়েছে।
অর্থ মন্ত্রণালয় সম্প্রতি এ বাবদ ২২৫ কোটি ৭৪ লাখ ৯৯ হাজার টাকা রাকাবকে পরিশোধ করার পর ব্যাংকটি আনুষ্ঠানিকভাবে ঋণ ও সুদ মওকুফ কার্যক্রম সম্পন্ন করে।

 

ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন, এ উদ্যোগের ফলে কৃষকরা নতুন করে কৃষি উৎপাদনে বিনিয়োগের সুযোগ পাবেন। এতে উৎপাদন বৃদ্ধি, কৃষকের আর্থিক অবস্থার উন্নতি এবং উত্তরাঞ্চলের গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে।
এদিকে এ কর্মসূচি বাস্তবায়নের জন্য রাকাব কর্তৃপক্ষ প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে।

 

পাশাপাশি কৃষকদের সহায়তায় ভবিষ্যতেও বিভিন্ন কৃষিবান্ধব কর্মসূচি চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে। এছাড়া অন্যান্য রাষ্ট্রায়ত্ত ও বিশেষায়িত ব্যাংকও পর্যায়ক্রমে কৃষকদের ঋণ ও সুদ মওকুফ কার্যক্রম শুরু করবে বলে জানা গেছে।

সূত্র: রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD