শিরোনাম :
ফ্রাঙ্কফুর্টে শর্ট পিচ ক্রিকেটের মহোৎসব, প্রথম আসরেই চ্যাম্পিয়ন ফায়ার বয়েজ নিউইয়র্কে জাতিসংঘ অধিবেশনে প্রথমবার ভাষণ দেবেন প্রধানমন্ত্রী দুয়ারে সরকারি সেবা: ‘হ্যালো ডিসি’তে মাসে উপকৃত ২,০৯১ জন গুম-নির্যাতনে ক্ষতিগ্রস্তদের অধিকার ও ক্ষতিপূরণে আসছে নতুন অধিদপ্তর ইন্দোনেশিয়ায় আসিয়ান কাপে বাংলাদেশের খেলার অনুমোদন দিল চীনের উন্নয়ন বিশ্বের জন্য হুমকি নয়, যৌথ উন্নয়নের সুযোগ আগাম সতর্কীকরণ ব্যবস্থায় এআই প্রযুক্তির সমন্বয়ের আহ্বান যুক্তরাষ্ট্রের কংগ্রেসের ১০ সদস্যের প্রতিনিধিদল আসছে রোহিঙ্গা ক্যাম্পে মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ দেওয়ার বিষয়টি ইতিবাচকভাবে দেখছে বাংলাদেশ ফ্রাঙ্কফুর্টে জার্মান আওয়ামী-যুবলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস ও ২১ আগস্টের শহীদদের স্মরণে আলোচনা সভা

হৃদরোগে আক্রান্ত ৯ বছরের হাবিবুল্লাহ বাঁচতে চায়, চিকিৎসায় প্রয়োজন ৫ লাখ টাকা

সৈকত মন্ডল, বাগেরহাট:
  • প্রকাশের সময়: বুধবার, ২৯ জুলাই, ২০২৬

বাগেরহাটের কচুয়া উপজেলার চন্দ্রপাড়া গ্রামের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী হাবিবুল্লাহ শেখ (৯) জন্মগত হৃদরোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করছে। চিকিৎসকদের মতে, উন্নত চিকিৎসা করাতে পারলে সুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ৫ লাখ টাকা, যা দরিদ্র পরিবারের পক্ষে জোগাড় করা অসম্ভব হয়ে পড়েছে।

পরিবার সূত্রে জানা গেছে, হাবিবুল্লাহর বাবা আবদুল হালীম শেখ দীর্ঘদিন ধরে শরীরের বিভিন্ন স্থানে টিউমারে আক্রান্ত। অসুস্থতার কারণে তিনি কোনো ভারী কাজ করতে পারেন না। পরিবারটির নিজস্ব কোনো বসতভিটা নেই। বাবা-মাসহ দুই সন্তান নিয়ে তারা বর্তমানে শিশুটির নানার বাড়িতে আশ্রয় নিয়ে বসবাস করছেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি অসুস্থ হয়ে পড়ায় সংসারে চরম আর্থিক সংকট নেমে এসেছে।

হাবিবুল্লাহ দুই ভাইয়ের মধ্যে ছোট। দীর্ঘদিন ধরে হৃদরোগের চিকিৎসা চললেও অর্থাভাবে নিয়মিত চিকিৎসা করানো সম্ভব হচ্ছে না। আত্মীয়-স্বজন ও স্থানীয়দের সহযোগিতায় মাঝে মাঝে চিকিৎসা চালানো হলেও প্রয়োজনীয় উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে শিশুটি। বর্তমানে সে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছে এবং অসুস্থতার কারণে স্বাভাবিকভাবে খেলাধুলা ও লেখাপড়া করতেও কষ্ট হচ্ছে।

হাবিবুল্লাহর নানী জানান, তাদের পরিবার অত্যন্ত কষ্টে দিন কাটাচ্ছে। তার স্বামী ভ্যান চালিয়ে যে সামান্য আয় করেন, তা দিয়ে কোনো রকমে সংসার চলে। নাতির ব্যয়বহুল চিকিৎসার খরচ বহন করা তাদের পক্ষে সম্ভব নয়। তিনি সমাজের বিত্তবান, জনপ্রতিনিধি ও মানবিক মানুষের সহযোগিতা কামনা করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, হাবিবুল্লাহর পরিবার অত্যন্ত অসহায়। প্রতিবেশীরা সাধ্যমতো সহযোগিতা করলেও উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করা সম্ভব হচ্ছে না। তারা সমাজের হৃদয়বান মানুষের প্রতি শিশুটির পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

হাবিবুল্লাহর মা বলেন, আমার ছেলে ও আমার স্বামী দুজনেই অসুস্থ। স্বামী কাজ করতে পারেন না। সংসার চালানোই কঠিন হয়ে পড়েছে। ছেলের চিকিৎসার খরচ বহন করা আমাদের পক্ষে সম্ভব নয়। আমি সবার কাছে আমার সন্তানের জন্য দোয়া ও সহযোগিতা চাই।

শিশুটির বাবা আবদুল হালীম শেখ বলেন, আমি নিজেই অসুস্থ। শরীরের বিভিন্ন স্থানে টিউমার হওয়ায় ঠিকমতো কাজ করতে পারি না। ছেলের চিকিৎসার জন্য প্রায় ৫ লাখ টাকা প্রয়োজন। এত টাকা জোগাড় করা আমার পক্ষে সম্ভব নয়। মানুষের সহযোগিতা ছাড়া আমার ছেলেকে বাঁচানো সম্ভব হবে না।

হাবিবুল্লাহর চিকিৎসায় সহযোগিতা করতে আগ্রহীরা তার পরিবারের সঙ্গে +৮৮০১৯৪৫-৮৮৩১২৪ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হচ্ছে।

 

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD