শিরোনাম :
ফ্রাঙ্কফুর্টে গ্রেটার নোয়াখালী অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী হরিপুর সীমান্তে ১১ জনকে বাংলাদেশে ঢোকানোর চেষ্টা ব্যর্থ ২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ,  চলতি বছরের ২৬ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে হজযাত্রী নিবন্ধন হাম টিকা ব্যবস্থাপনায় ব্যর্থতার অভিযোগে ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা আবেদন শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন, জারি সুনামি সতর্কতা গ্লোবাল গভর্ন্যান্স ইনিশিয়েটিভ’ পেয়েছে ১৬০ দেশের সমর্থন: হান চেং রুশ নিয়ন্ত্রিত বন্দরে ড্রোন হামলা, পাঁচ জাহাজ লক্ষ্যবস্তু সমাজতান্ত্রিক সহযোগিতা ও উন্নয়নে একসঙ্গে কাজ করবে চীন-লাওস কিউবা ইস্যুতে ওয়াশিংটনের ওপর চাপ বাড়াল বেইজিং ইরান-ইসরায়েল উত্তেজনা নতুন মাত্রায়, ক্ষেপণাস্ত্র হামলায় সাইরেন জুড়ে দেশ

হবিগঞ্জের মাধবপুরে বিজিবির অভিযানে ২ কোটি টাকার ভারতীয় গলদা চিংড়ির রেনু পোনা জব্দ; খোয়াই নদীতে অবমুক্ত

জার্মান-বাংলা ডেস্ক রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ১৩ মে, ২০২৬

হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কের মুক্তিযুদ্ধ চত্বর নামক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ২ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় গলদা চিংড়ির রেনু পোনা জব্দ করেছে বিজিবি।জব্দকৃত রেনু পোনাগুলো পরবর্তীতে হবিগঞ্জ জেলা মৎস্য অধিদপ্তরের প্রতিনিধিদের উপস্থিতিতে খোয়াই নদীতে অবমুক্ত করা হয়।

১২ মে, হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর উপজেলাধীন মুক্তিযোদ্ধা চত্বর সংলগ্ন এলাকায় কৌশলগত অবস্থান গ্রহণ করে। আনুমানিক সকাল ০৭.০০ টার দিকে সন্দেহভাজন ০২টি হাইস মাইক্রোবাস ও ০১টি ট্রাক মহাসড়ক দিয়ে অতিক্রমকালে বিজিবি টহলদল সংকেত দিয়ে গাড়িগুলো থামিয়ে তল্লাশি অভিযান পরিচালনা করে।
তল্লাশিকালে গাড়িগুলোর অভ্যন্তরে ককসিটের কার্টনের মধ্যে অত্যন্ত অভিনব কৌশলে লুকানো অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় গলদা চিংড়ি মাছের রেনু পোনা উদ্ধার করে, যা অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে আনা হচ্ছিল। জব্দকৃত রেনু পোনাগুলোর বৈধ কোনো কাগজপত্র না থাকায় তাৎক্ষণিকভাবে তা জব্দ করা হয়।

পরবর্তীতে পরিবেশ ও জলজ সম্পদ সংরক্ষণের স্বার্থে হবিগঞ্জ জেলা মৎস্য অধিদপ্তরের প্রতিনিধিদের মাধ্যমে জব্দকৃত রেনু পোনাগুলো খোয়াই নদীতে অবমুক্ত করা হয়।

এ বিষয়ে ৫৫ বিজিবি ব্যাটালিয়ন কর্তৃপক্ষ জানায়, সীমান্ত দিয়ে অবৈধভাবে চোরাইপথে আনা এসব পণ্য দেশের অর্থনীতি, পরিবেশ ও স্থানীয় মৎস্য সম্পদের জন্য হুমকিস্বরূপ। চোরাচালান দমন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দেশের অর্থনৈতিক স্বার্থ সংরক্ষণে বিজিবির এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD