শিরোনাম :
মানুষের কল্যাণেই বিএনপির রাজনীতি: প্রধানমন্ত্রী তারেক রহমান ​ধলপুরে ডিএসসিসির সাপ্তাহিক বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ও আধুনিক যানবাহন হস্তান্তর সম্পন্ন গ্লোবাল ফ্রড সামিটে অংশ নিতে ভিয়েনায় যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে গাছা খাল পুন:খনন কাজের উদ্বোধন করেন মন্ত্রী ফকির মাহবুব আনাম নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে বিএনপি সরকার: কৃষিমন্ত্রী জনগণের আস্থা অর্জনই ডাক বিভাগের প্রধান লক্ষ্য: ফকির মাহবুব আনাম বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীনের মধ্যপ্রাচ্য-বিষয়ক বিশেষ দূতের সাক্ষাৎ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের অর্থনৈতিক প্রভাব ইউরোপে: উরসুলা ভন ডার লিয়েনের সতর্কবার্তা ইরানের মানবিক পরিস্থিতি মোকাবিলায় চীনা রেড ক্রসের সহায়তা উত্তর কোরিয়া পূর্ব সাগরে ১০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, দক্ষিণ কোরিয়া সতর্ক

স্পেন দল থেকে ছিটকে গেলেন রড্রি

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময়: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

বিশ্বকাপ বাছাইপর্বে আসন্ন দুটি ম্যাচকে সামনে রেখে স্পেন জাতীয় দলে যোগ দিচ্ছেন না ম্যানচেস্টার সিটি মিডফিল্ডার রড্রি হার্নান্দেজ। হ্যামস্ট্রিং ইনজুরির কারনে তিনি দল থেকে ছিটকে গেছেন বলে স্পেন জাতীয় দলের এক বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে।

বাছাইপর্বে আগামী ১১ অক্টোবর জর্জিয়া ও ১৪ অক্টোবর বুলগেয়িার মুখোমুখি হবে স্পেন।

রোববার ব্রেন্টফোর্ডের বিপক্ষে প্রিমিয়ার লিগে ম্যান সিটির ম্যাচে ২১ মিনিটে ইনজুরিতে আক্রান্ত হয়ে মাঠ ছাড়তে বাধ্য হন ২৯ বছর বয়সী রড্রি। হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি অনুভব করায় তিনি খেলতে অপরাগতা জানান।

২০২৪ সালে স্পেনের ইউরো জয়ী দলের মূল কান্ডারি ছিলেন রড্রি। ঐ বছর সেপ্টেম্বরে হাঁটুর গুরুতর ইনজুরিতে পড়ে গত মৌসুমের প্রায় বেশীরভাগ সময়ই মাঠের বাইরে ছিলেন।

২০২৪ ব্যালন ডি’অর জয়ী রড্রির পরিবর্তে অন্য কোন খেলোয়াড় নেয়া হবে কিনা সে বিষয়ে এখনো কিছু জানায়নি স্পেন।

এর আগে গতকাল ইনজুরি আক্রান্ত বার্সেলোনা তারকা লামিন ইয়ামালের স্থানে সেল্টা ভিগোর স্ট্রাইকার বোয়া ইগলেসিয়াসকে দলে নেবার ঘোষনা দিয়েছেন স্প্যানিশ কোচ লুইস ডি লা ফুয়েন্তে।

এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD