শিরোনাম :
ফ্রাঙ্কফুর্টে গ্রেটার নোয়াখালী অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী হরিপুর সীমান্তে ১১ জনকে বাংলাদেশে ঢোকানোর চেষ্টা ব্যর্থ ২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ,  চলতি বছরের ২৬ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে হজযাত্রী নিবন্ধন হাম টিকা ব্যবস্থাপনায় ব্যর্থতার অভিযোগে ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা আবেদন শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন, জারি সুনামি সতর্কতা গ্লোবাল গভর্ন্যান্স ইনিশিয়েটিভ’ পেয়েছে ১৬০ দেশের সমর্থন: হান চেং রুশ নিয়ন্ত্রিত বন্দরে ড্রোন হামলা, পাঁচ জাহাজ লক্ষ্যবস্তু সমাজতান্ত্রিক সহযোগিতা ও উন্নয়নে একসঙ্গে কাজ করবে চীন-লাওস কিউবা ইস্যুতে ওয়াশিংটনের ওপর চাপ বাড়াল বেইজিং ইরান-ইসরায়েল উত্তেজনা নতুন মাত্রায়, ক্ষেপণাস্ত্র হামলায় সাইরেন জুড়ে দেশ

সেন্টমার্টিনে পর্যটনের পর্দা নামছে, নয় মাসের জন্য নীরবতায় ফিরছে প্রবাল দ্বীপ

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬

দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটন গন্তব্য সেন্টমার্টিন দ্বীপে আবারও নেমে আসছে দীর্ঘ নীরবতা। পরিবেশ ও জীববৈচিত্র্য সুরক্ষার লক্ষ্যে কক্সবাজারের টেকনাফ উপজেলার এই প্রবাল দ্বীপে রবিবার থেকে টানা নয় মাস পর্যটক ভ্রমণ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী শনিবার চলতি মৌসুমের পর্যটন কার্যক্রমের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটছে। ফলে শনিবারই শেষবারের মতো পর্যটক নিয়ে সেন্টমার্টিনের উদ্দেশে যাত্রা করবে জাহাজগুলো।

সাধারণত প্রতিবছর ১ অক্টোবর থেকে ৩১ মার্চ পর্যন্ত দ্বীপটিতে পর্যটক যাতায়াতের অনুমতি দেওয়া হলেও, চলতি বছর পরিবেশগত ঝুঁকি ও অতিরিক্ত চাপের বিষয়টি বিবেচনায় এনে সময়সীমা কমিয়ে ৩১ জানুয়ারি পর্যন্ত নির্ধারণ করে সরকার।

কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরান হোসাইন জানান, রবিবার থেকে পর্যটকবাহী কোনো জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হবে না। তবে সরকার যদি পরবর্তীতে সিদ্ধান্তে পরিবর্তন আনে, সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সরকারি নির্দেশনা অনুযায়ী সেন্টমার্টিনে রাতের বেলায় সৈকতে আলোকসজ্জা, উচ্চ শব্দে গান-বাজনা, বারবিকিউ পার্টির আয়োজন সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। পাশাপাশি কেয়াবনে প্রবেশ, কেয়া ফল সংগ্রহ ও বিক্রির ওপরও নিষেধাজ্ঞা বহাল থাকবে।

এ ছাড়া সামুদ্রিক কাছিম, পাখি, প্রবাল, রাজকাঁকড়া, শামুক-ঝিনুকসহ দ্বীপের কোনো জীববৈচিত্র্যের ক্ষতি করা যাবে না। সৈকতে মোটরসাইকেল ও অন্যান্য মোটরচালিত যান চলাচল নিষিদ্ধ করা হয়েছে। পলিথিনসহ একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বহনেও কড়াকড়ি আরোপ করা হয়েছে।

পরিবেশ রক্ষার অংশ হিসেবে পর্যটকদের নিজস্ব পানির ফ্লাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছে প্রশাসন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD