শিরোনাম :
জাতিসংঘে প্রথম দিনে তারেক রহমানের ১০ কর্মসূচিতে ৩৬০ ডিগ্রি কূটনৈতিক কৌশলের প্রতিফলন হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ১১ শিশুর মৃত্যু, চলতি মাসে সর্বোচ্চ চীন-মার্কিন বাণিজ্যের ভিত্তি পারস্পরিক সুবিধা: সিজিটিএন জরিপ সেপ্টেম্বরে পাস হওয়া তিন আইনে মানবাধিকার সুরক্ষা দুর্বল হওয়ার আশঙ্কা: এইচআরডব্লিউ মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ অনুষ্ঠানে ডা. জুবাইদা রহমান তারেক রহমান ও এরদোগানের বৈঠক, বাংলাদেশ-তুরস্ক সহযোগিতা সম্প্রসারণে গুরুত্ব নিউইয়র্কে ড. খলিলুর রহমানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানকালে অপরাধের অভিযোগ: মোজাফফরের মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের শুনানি জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা সম্পাদকীয় : কিশোর অপরাধের বিস্তার – নিরাপত্তা কোথায়!

সংযুক্ত আরব আমিরাতের মানবিক সিদ্ধান্ত: দণ্ডিত ২৫ বাংলাদেশিকে ক্ষমা

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান দণ্ডপ্রাপ্ত ২৫ জন বাংলাদেশিকে ক্ষমা করেছেন। ঢাকায় অবস্থিত ইউএই দূতাবাস রোববার (১১ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ সরকারের আবেদনের পরিপ্রেক্ষিতে ইউএইর প্রেসিডেন্ট এই মানবিক সিদ্ধান্ত গ্রহণ করেন। ক্ষমাপ্রাপ্ত বাংলাদেশিরা ২০২৪ সালের জুলাই মাসে বাংলাদেশে সংঘটিত আন্দোলনের প্রেক্ষাপটে সংযুক্ত আরব আমিরাতে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। সে সময় দেশটির আইন লঙ্ঘনের অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয় এবং পরবর্তী সময়ে বিচার শেষে দণ্ড প্রদান করা হয়।

পরবর্তীতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ২০২৪ সালের জুলাইয়ের ঘটনাগুলোর সঙ্গে সম্পৃক্ত হয়ে দণ্ডিত বাংলাদেশিদের ক্ষমা প্রদানের জন্য আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানায়। সেই অনুরোধের প্রেক্ষিতেই ইউএই প্রেসিডেন্ট দণ্ডিত ২৫ জন বাংলাদেশিকে ক্ষমা করেন।

ক্ষমাপ্রাপ্ত সকল বাংলাদেশিকে মুক্তি দিয়ে দেশে ফেরত পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে ইউএই দূতাবাস। এই উদ্যোগকে সংযুক্ত আরব আমিরাত ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান গভীর, বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃসুলভ সম্পর্কের প্রতিফলন হিসেবে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, এর আগেও সংযুক্ত আরব আমিরাতে বিভিন্ন সময়ে প্রতিবাদে অংশগ্রহণের দায়ে দণ্ডিত বাংলাদেশিদের কয়েক দফায় ক্ষমা প্রদান করেছিলেন দেশটির প্রেসিডেন্ট, যা দুই দেশের সুদৃঢ় দ্বিপক্ষীয় সম্পর্কেরই ধারাবাহিকতা।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD