শিরোনাম :
জার্মানিতে অভিবাসন বিরোধ, নর্ড স্ট্রিম তদন্ত, রাইনে নাব্য সংকট ও চরম আবহাওয়ার সতর্কতা ৩৫ বছর পর রাষ্ট্রপতি পদে ভোট, বৃহস্পতিবার মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমদ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে প্রাণ গেল আরও ৩ জনের, আক্রান্তের সংখ্যা ১ লাখ ৪৪ হাজার বিদেশে কর্মী পাঠানোর পুরো প্রক্রিয়া অনলাইনে নেওয়ার উদ্যোগ লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি, আগস্টে প্রত্যাবাসন ৫১৪ পাঁচ মাস পর নতুন কমিশন পেল দুদক নবম জাতীয় বেতন স্কেল: সর্বোচ্চ ১০০ শতাংশ বেতন বৃদ্ধির চূড়ান্ত সুপারিশ জেনেভায় গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যে বঙ্গবন্ধুর ৫১তম শাহাদাতবার্ষিকী পালিত শিল্প ও পরিবহনে নতুন চাপের মধ্যে জার্মানি, অর্থনীতিতে প্রবৃদ্ধির আশা ও AI নিয়ে বাড়ছে প্রস্তুতি সিসিলির জাদুঘর থেকে রেনেসাঁ যুগের ‘অমূল্য’ চার চিত্রকর্ম চুরি

রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পাঁচ বছরে ২৪ লাখ গাছ লাগানোর লক্ষ্য

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

বাংলাদেশ রেলওয়ের অব্যবহৃত জমিকে সবুজায়নের আওতায় আনতে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন রেলপথ, সড়ক পরিবহন ও সেতু এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শেখ রবিউল আলম এমপি। আগামী পাঁচ বছরে রেলওয়ের মালিকানাধীন বিভিন্ন স্থানে মোট ২৪ লাখ বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার ধলেশ্বরী নদীর ওপর নির্মিত রেলসেতুর ভায়াডাক্টের নিচে বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচিটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন, পদ্মা রেললিংক প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, পদ্মা রেললিংক প্রকল্পের আওতায় নির্মিত ধলেশ্বরী রেলসেতুর আশপাশের অব্যবহৃত রেলভূমিকে পরিবেশবান্ধব ব্যবহারের আওতায় আনা হচ্ছে। এর অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে, যা পরিবেশ সংরক্ষণ এবং ভূমির কার্যকর ব্যবহারে ইতিবাচক ভূমিকা রাখবে।

তিনি জানান, সিরাজদিখানের চর গলগলিয়া মৌজায় বাংলাদেশ রেলওয়ের প্রায় ১৮ দশমিক ৭০ একর পতিত ও কৃষিজমিতে পর্যায়ক্রমে বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করা হবে। উদ্বোধনী দিনে ১০০টি ফলদ, ১০০টি বনজ এবং ৫০টি ঔষধি গাছসহ মোট ২৫০টি চারা রোপণ করা হয়েছে।

রেলওয়ে সূত্রে জানা যায়, জাতীয় পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে সমন্বয় রেখে বাংলাদেশ রেলওয়ে নিজস্ব পরিকল্পনা গ্রহণ করেছে। এর আওতায় দেশের বিভিন্ন অঞ্চলে রেলওয়ের মালিকানাধীন অব্যবহৃত জমিতে পরিবেশসম্মত বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হবে। চলতি বছরই ১ লাখ ৬০ হাজার গাছের চারা রোপণের পরিকল্পনা রয়েছে।

উল্লেখ্য, গত ১৩ জুন কক্সবাজারের ডুলাহাজরায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের জাতীয় কর্মসূচির উদ্বোধন করেন। এর ধারাবাহিকতায় বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি সংস্থা নিজ নিজ উদ্যোগে বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়ন শুরু করেছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD