শিরোনাম :
তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইইউ, নিরাপত্তা সরকারের নিয়ন্ত্রণে থাকার বিষয়ে পূর্ণ আস্থা রাষ্ট্রদূত মাইকেল মিলারের ১৯৬৬ সালের পর প্রথমবার যুক্তরাজ্যে ফিরছে ফুটবল বিশ্বকাপ: ২০৩৫ নারী বিশ্বকাপের যৌথ আয়োজক ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড বন্যাদুর্গত নেপালের পুনর্গঠনে ভারতের ১৫ হাজার কোটি রুপির সহায়তা প্যাকেজ ঘোষণা, আট সমঝোতা স্মারক স্বাক্ষর জার্মানির শত শত স্কুলে বোমা হামলার হুমকি, সতর্ক অবস্থানে পুলিশ বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে সরকার আন্তরিক: দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপকে প্রধানমন্ত্রী জার্মানিতে যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব মহাসমাবেশ ও সাংস্কৃতিক সন্ধ্যা সাউন্ড বক্সে পাখির ডাক, বাগেরহাটে ফাঁদে হাজারো অতিথি পাখি আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

রাকসু নির্বাচনে বিতর্ক: ভোটারদের আঙুলের কালি মুছে যাচ্ছে বলে অভিযোগ

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল ও সিনেট নির্বাচনে ব্যবহৃত আঙুলের কালি নিয়ে প্রশ্ন উঠেছে। ভোটারদের অভিযোগ— যে কালি ‘অমোচনীয়’ হওয়ার কথা, সেটি ভোট দেওয়ার কিছুক্ষণ পরই মুছে যাচ্ছে। এ বিষয়ে নির্বাচন কর্মকর্তারা এখনো কোনো মন্তব্য করেননি।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ৯টা ১৫ মিনিটের দিকে কয়েকজন শিক্ষার্থী ভোট দিয়ে বের হয়ে অভিযোগ করেন, আঙুলে লাগানো কালি টেকসই নয়। ছাত্রদল সমর্থিত প্যানেলের সাংস্কৃতিক সম্পাদক আব্দুল্লাহ আল কাফী জানান, “আমি হাবিবুর রহমান হল কেন্দ্রে ভোট দিয়েছি। দেখুন, কালি মুছে গেছে— এমনকি পানি দিতেও হয়নি।”

একই অভিযোগ করেছেন রহমতুন্নেসা হলের ফাইন্যান্স বিভাগের শিক্ষার্থী আশফিয়া তাবাসসুম। তিনি বলেন, “ভোট প্রক্রিয়া সুন্দরভাবে হয়েছে, কিন্তু বাইরে বের হওয়ার পর দেখি আঙুলের কালি সহজেই উঠে যাচ্ছে। এটি হওয়া উচিত নয়।”

এর আগে, মঙ্গলবার অনুষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে একই ধরনের অভিযোগ ওঠে। সেখানে ভোটের পর অনেকের আঙুলের কালি অল্প সময়ের মধ্যেই মুছে যায়।

চাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দীন তখন ব্যাখ্যা দিয়ে বলেছিলেন, “জাতীয় নির্বাচনে ব্যবহৃত কালি জার্মানি থেকে আনা হয়, যা ব্যবহারের পর ধ্বংস করে দেওয়া হয়। আমরা সেই কালি সংগ্রহ করতে পারিনি, তাই নিয়ম রক্ষার জন্য অন্য কালি ব্যবহার করা হয়েছে।”

রাকসু নির্বাচনে একই সমস্যা দেখা দেওয়ায় শিক্ষার্থীদের মধ্যে স্বচ্ছতা ও নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD