বৈষম্য ঠেকাতে কার্যকর আইন প্রণয়নের আহ্বান দেবপ্রিয় ভট্টাচার্যের

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

সমাজের সব স্তরে বৈষম্য রোধে কার্যকর আইন প্রণয়নের অঙ্গীকার করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন নাগরিক সংলাপের আহ্বায়ক ও বিশিষ্ট অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য।

শনিবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘একটি কার্যকর বৈষম্যবিরোধী আইন প্রবর্তন’ শীর্ষক নাগরিক সংলাপে তিনি বলেন, “বাংলাদেশে বৈষম্য মোকাবিলায় এখন একটি শক্তিশালী আইনি কাঠামোর প্রয়োজনীয়তা অত্যন্ত জরুরি। আগের সরকারের সময় বৈষম্যবিরোধী আইনের খসড়া তৈরি হলেও তা বাস্তবায়িত হয়নি। তবে গত বছরের ছাত্র গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে বৈষম্যবিরোধী চেতনা জাগ্রত হয়েছে, সেটিই আজ নতুন করে অনুপ্রেরণা জোগাচ্ছে।”

তিনি আরও বলেন, “এটি শুধু কোটা সংস্কার আন্দোলন নয়, বরং এক বিস্তৃত বৈষম্যবিরোধী আন্দোলন। এখনই সময় সেই চেতনাকে আইনি কাঠামোয় রূপ দেওয়ার।”

ড. দেবপ্রিয় তিনটি বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করেন—বিচার, নির্বাচন ও সংস্কার। তার মতে, ন্যায্য বিচার ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হলে নাগরিক অধিকারের সুরক্ষা ও একটি সর্বজনীন বৈষম্যবিরোধী আইন অপরিহার্য।

সংলাপে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান, বিএনপি নেতা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন এবং অর্থনীতিবিদ ড. এস. আর. ওসমানী।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্যারিস্টার সারা হোসেন। তিনি বৈষম্য নিরসনে আইনি কাঠামোর বর্তমান বাস্তবতা ও করণীয় বিষয়ে দিকনির্দেশনা তুলে ধরেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD