শিরোনাম :
মানুষের কল্যাণেই বিএনপির রাজনীতি: প্রধানমন্ত্রী তারেক রহমান ​ধলপুরে ডিএসসিসির সাপ্তাহিক বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ও আধুনিক যানবাহন হস্তান্তর সম্পন্ন গ্লোবাল ফ্রড সামিটে অংশ নিতে ভিয়েনায় যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে গাছা খাল পুন:খনন কাজের উদ্বোধন করেন মন্ত্রী ফকির মাহবুব আনাম নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে বিএনপি সরকার: কৃষিমন্ত্রী জনগণের আস্থা অর্জনই ডাক বিভাগের প্রধান লক্ষ্য: ফকির মাহবুব আনাম বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীনের মধ্যপ্রাচ্য-বিষয়ক বিশেষ দূতের সাক্ষাৎ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের অর্থনৈতিক প্রভাব ইউরোপে: উরসুলা ভন ডার লিয়েনের সতর্কবার্তা ইরানের মানবিক পরিস্থিতি মোকাবিলায় চীনা রেড ক্রসের সহায়তা উত্তর কোরিয়া পূর্ব সাগরে ১০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, দক্ষিণ কোরিয়া সতর্ক

বিআরআই নির্মাণে নতুন ধারণা ও সহযোগিতা জোরদারের প্রতিশ্রুতি

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

চীনের চিয়াংসু প্রদেশের রাজধানী নানচিংয়ে ২১ শে নভেম্বর (শুক্রবার) শুরু হয়েছে বেল্ট অ্যান্ড রোড আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্ক কোঅপারেশন ফোরাম-২০২৫। এবারের ফোরামের প্রতিপাদ্য হল ‘যৌথভাবে বেল্ট অ্যান্ড রোড নির্মাণ, উন্মুক্ত বৈশ্বিক অর্থনীতি গড়ে তোলা’। ৩০টিরও বেশি দেশের ৩০০ জনেরও বেশি কূটনীতিক, বিশেষজ্ঞ ও সাংবাদিক মতবিনিময় ও আলোচনায় অংশ নেন।

সিনহুয়া সংবাদ সংস্থার সভাপতি ও বেল্ট অ্যান্ড রোড আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্ক কোঅপারেশন কমিটির চেয়ারম্যান ফু হুয়া তাঁ ভাষণে বলেন, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বৈশ্বিক দৃষ্টিভঙ্গি ও দায়িত্ববোধের সাথে দৃঢ়ভাবে উচ্চমানের উন্মুক্তকরণকে উত্সাহিত করেছেন, যা বেল্ট অ্যান্ড রোডের উচ্চমানের নির্মাণ ও উন্মুক্ত বৈশ্বিক অর্থনীতি গড়ে তোলার জন্য চিন্তা ও কর্মের নির্দেশিকা প্রদান করেছেন। বেল্ট অ্যান্ড রোড আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্ক কমিটির প্রতিষ্ঠাতা হিসেবে সিনহুয়া সংবাদ সংস্থা বিভিন্ন দেশের মিডিয়া ও থিঙ্ক ট্যাঙ্কের সঙ্গে উচ্চমানের সংবাদ প্রতিবেদন ও থিঙ্ক ট্যাঙ্ক গবেষণা তৈরি করবে এবং যৌথভাবে উচ্চমানের বহুপাক্ষিক বিনিময় প্ল্যাটফর্ম তৈরি করবে।

ইউনেস্কোর প্রাক্তন মহাপরিচালক ও ইইউ-এশিয়া সেন্টারের পরিচালনা পর্ষদের জ্যেষ্ঠ উপদেষ্টা ইরিনা বোকোভা বলেন, বেল্ট অ্যান্ড রোড উদ্যোগ জাতিসংঘের ২০৩০ টেকসই উন্নয়ন এজেন্ডার সাথে অত্যন্ত সামঞ্জস্যপূর্ণ, উভয়েই বৈশ্বিক উন্নয়নের অভিন্ন আকাঙ্ক্ষায় প্রোথিত এবং দেশ, অঞ্চল ও জনগণের মধ্যে সংযোগ গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ। যৌথভাবে বেল্ট অ্যান্ড রোড উদ্যোগ নির্মাণ সিল্ক রোডের ঐতিহাসিক সম্পদ উত্তরাধিকারসূত্রে গ্রহণ এবং সমৃদ্ধি ও উন্নয়নের জন্য নতুন সুযোগ উন্মোচন করে।

সূত্র:তুহিনা-হাশিম-স্বর্ণা,চায়না মিডিয়া গ্রুপ।

এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD