শিরোনাম :
জার্মানিতে অভিবাসন বিরোধ, নর্ড স্ট্রিম তদন্ত, রাইনে নাব্য সংকট ও চরম আবহাওয়ার সতর্কতা ৩৫ বছর পর রাষ্ট্রপতি পদে ভোট, বৃহস্পতিবার মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমদ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে প্রাণ গেল আরও ৩ জনের, আক্রান্তের সংখ্যা ১ লাখ ৪৪ হাজার বিদেশে কর্মী পাঠানোর পুরো প্রক্রিয়া অনলাইনে নেওয়ার উদ্যোগ লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি, আগস্টে প্রত্যাবাসন ৫১৪ পাঁচ মাস পর নতুন কমিশন পেল দুদক নবম জাতীয় বেতন স্কেল: সর্বোচ্চ ১০০ শতাংশ বেতন বৃদ্ধির চূড়ান্ত সুপারিশ জেনেভায় গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যে বঙ্গবন্ধুর ৫১তম শাহাদাতবার্ষিকী পালিত শিল্প ও পরিবহনে নতুন চাপের মধ্যে জার্মানি, অর্থনীতিতে প্রবৃদ্ধির আশা ও AI নিয়ে বাড়ছে প্রস্তুতি সিসিলির জাদুঘর থেকে রেনেসাঁ যুগের ‘অমূল্য’ চার চিত্রকর্ম চুরি

দুর্যোগে পরীক্ষা স্থগিতের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ, ঘেরাও ঢাকা বোর্ড

জার্মান- বাংলা ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

দেশের বিভিন্ন স্থানে টানা বর্ষণ, জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতিকে সামনে রেখে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবিতে আন্দোলনে নেমেছেন একদল পরীক্ষার্থী। তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে তারা রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে সড়ক অবরোধের পর মিছিল করে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঘেরাও করেন।

মঙ্গলবার (১৪ জুলাই) বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে ‘২০২৬ ব্যাচ এইচএসসি পরীক্ষার্থী’ পরিচয়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরে তারা নীলক্ষেত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তি ও গণতন্ত্র তোরণ গেট দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করেন।

দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে মিছিলটি ভিসি চত্বরের পূর্ব পাশে পৌঁছালে পুলিশ তাদের পথরোধ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়। পরে শিক্ষার্থীরা পলাশী মোড় হয়ে ঢাকা শিক্ষা বোর্ডের সামনে গিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন।

আন্দোলনকারীদের তিন দফা দাবির মধ্যে রয়েছে—দুর্যোগ পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাখা, ১৩ জুলাই বৈরী আবহাওয়ার কারণে পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার সুযোগ সৃষ্টি এবং ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ।

বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে তাদের দাবির প্রতি সমর্থন জানান এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিও পুনর্ব্যক্ত করেন।
এ বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বলেন, আন্দোলনরত শিক্ষার্থীদের দাবিগুলো গ্রহণ করা হয়েছে এবং তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

সূত্র: ঢাকা শিক্ষা বোর্ড ও ঘটনাস্থলের তথ্য।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD