শিরোনাম :
মহাকাশ ইতিহাসে নতুন যুগ: শূন্যেই স্টারশিপ রকেট লুফে নিল স্পেসএক্সের যান্ত্রিক বাহু কূটনৈতিক সংলাপে সরব বেইজিং: এক দিনে সিউল ও ওয়াশিংটনের প্রতিনিধিদের সঙ্গে শীর্ষ বৈঠক শেনচেনে এপেক তৎপরতা: এবিএসি বৈঠকের পরপরই অনুষ্ঠিত হতে যাচ্ছে সিইও সামিট শিক্ষক-শিক্ষার্থীদের পারস্পরিক সফর উৎসাহিত করে ভাষা শিক্ষার মানোন্নয়ন চায় বেইজিং জোহানেসবার্গে টাইগারদের টস জয়: তিন পেসার নিয়ে লড়ছে শান্তর দল, লাল বলে অভিষেক মাহফিজুলের জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ-জাপান সহযোগিতা জোরদারের আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর টেকনাফের গহিন পাহাড় থেকে গভীর সাগর: কৌশল বদলে সক্রিয় মানবপাচারকারী চক্র নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে সরকার ও প্রশাসন: ডিসেম্বর পর্যন্ত মাঠে সক্রিয় থাকবে বিএনপি জলবায়ু সহনশীলতা বাড়াতে বাংলাদেশকে ৩ কোটি ডলার অর্থায়নের ঘোষণা সিআইএফের চলতি সপ্তাহেই পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ

জীববিজ্ঞান, চিকিৎসাবিজ্ঞান ও গণিত গবেষণায় বিশেষ অবদানের আন্তর্জাতিক স্বীকৃতি

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: রবিবার, ১ নভেম্বর, ২০২৬

৩১ অক্টোবর (শনিবার) বিশ্ব বিজ্ঞান ফোরামের উদ্বোধনী অনুষ্ঠান ও মূল অধিবেশন শাংহাইয়ে অনুষ্ঠিত হয়। এবারের ফোরামে নোবেল পুরস্কার, টুরিং পুরস্কার, উলফ পুরস্কার ও ফিল্ডস পদকসহ বিভিন্ন আন্তর্জাতিক শীর্ষস্থানীয় পুরস্কার বিজয়ী ৩২ জন বিজ্ঞানী অংশ নিয়েছেন। এ ছাড়া চীনের দুই একাডেমির ২৩ জন সদস্য, ১৪০ জন প্রবীণ বিজ্ঞানী এবং ৭৮ জন তরুণ বিজ্ঞানীসহ অনেকে এতে অংশগ্রহণ করেন।

এবারের ফোরামের প্রতিপাদ্য হলো: ‘বৈজ্ঞানিক দৃষ্টান্তের পরিবর্তন: আগামী দশকের বৈজ্ঞানিক অগ্রগতির নতুন দিগন্ত’। ফোরামের অংশ হিসেবে আছে একটি উদ্বোধনী অনুষ্ঠান ও মূল অধিবেশন, ছয়টি সমান্তরাল ফোরাম, চারটি বিষয়ভিত্তিক কার্যক্রম এবং একটি সমাপনী অনুষ্ঠান।

ফোরাম চলাকালে ছয়টি সমান্তরাল ফোরামে, ভবিষ্যতের সেমিকন্ডাক্টর, জীবপ্রযুক্তি ও ওষুধ, মহাকাশ ও আকাশভিত্তিক তথ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা, ভবিষ্যতের জ্বালানি এবং কোয়ান্টাম বিজ্ঞান—এই ছয়টি উদীয়মান ও অত্যাধুনিক ক্ষেত্র নিয়ে আলোচনা হয়। ১ নভেম্বর (রোববার) ফোরামের সমাপনী অনুষ্ঠান আয়োজিত হবে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ১১ জন বিজ্ঞানীকে ‘বুদ্ধিমত্তাবিষয়ক বিজ্ঞান বা গণিত পুরস্কার’, ‘জীববিজ্ঞান বা চিকিৎসাবিজ্ঞান পুরস্কার’ এবং এ বছর নতুনভাবে চালু হওয়া ‘তরুণ বিজ্ঞানী পুরস্কার’ প্রদান করা হয়।

বিশ্ব বিজ্ঞান পুরস্কার ২০২১ সালে প্রথম শাংহাইয়ে বিতরণ করা হয়। শুরুতে এ পুরস্কারের দুটি বিভাগ ছিল—‘বুদ্ধিমত্তাবিষয়ক বিজ্ঞান বা গণিত পুরস্কার’ এবং ‘জীববিজ্ঞান বা চিকিৎসাবিজ্ঞান পুরস্কার’। প্রতিটি বিভাগে মোট পুরস্কারমূল্য ১ কোটি ইউয়ান এবং প্রতিটি বিভাগে সর্বোচ্চ চারজনকে পুরস্কৃত করা হয়। এ বছর নতুনভাবে চালু হওয়া ‘তরুণ বিজ্ঞানী পুরস্কার’ বিশ্বের তরুণ গবেষকদের জন্য উন্মুক্ত। প্রতিবছর ছয় জন বিজয়ী নির্বাচন করা হয় এবং প্রত্যেকে ১০ লাখ ইউয়ান করে পুরস্কার পান।

সূত্র: শিশির-আলিম-আকাশ,চায়না মিডিয়া গ্রুপ

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD