শিরোনাম :
জাতিসংঘে প্রথম দিনে তারেক রহমানের ১০ কর্মসূচিতে ৩৬০ ডিগ্রি কূটনৈতিক কৌশলের প্রতিফলন হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ১১ শিশুর মৃত্যু, চলতি মাসে সর্বোচ্চ চীন-মার্কিন বাণিজ্যের ভিত্তি পারস্পরিক সুবিধা: সিজিটিএন জরিপ সেপ্টেম্বরে পাস হওয়া তিন আইনে মানবাধিকার সুরক্ষা দুর্বল হওয়ার আশঙ্কা: এইচআরডব্লিউ মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ অনুষ্ঠানে ডা. জুবাইদা রহমান তারেক রহমান ও এরদোগানের বৈঠক, বাংলাদেশ-তুরস্ক সহযোগিতা সম্প্রসারণে গুরুত্ব নিউইয়র্কে ড. খলিলুর রহমানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানকালে অপরাধের অভিযোগ: মোজাফফরের মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের শুনানি জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা সম্পাদকীয় : কিশোর অপরাধের বিস্তার – নিরাপত্তা কোথায়!

চীন-ফ্রান্স ফার্স্ট লেডির বেইজিং পিপলস আর্ট থিয়েটার পরিদর্শন

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫

চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের স্ত্রী ফেং লি ইউয়ান এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকখোঁর স্ত্রী ব্রিজিট ম্যাকখোঁ ৪ ডিসেম্বর সকালে বেইজিং পিপলস আর্ট থিয়েটার পরিদর্শন করেন। ব্রিজিট ম্যাকখোঁ প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকখোঁর সঙ্গে চীন সফর করছেন।

মাদাম ফেং লি ইউয়ান এবং মাদাম ব্রিজিট ম্যাকখোঁ বেইজিং থিয়েটার জাদুঘর পরিদর্শন করেন। সেখানে তাঁরা বেইজিং পিপলস আর্ট থিয়েটারের উন্নয়ন এবং ফরাসি থিয়েটার সম্প্রদায়ের সঙ্গে এর বিনিময় সম্পর্কে অবহিত হন। দুই ফার্স্ট লেডি থিয়েটারে ক্লাসিক নাটক ‘টি হাউজ’-এর মঞ্চস্থ পরিবেশনা অত্যন্ত আগ্রহের সঙ্গে দেখেন। থিয়েটার সেন্টারে, ফেং লি ইউয়ান ব্রিজিট ম্যাকখোঁকে নাটকের কিছু অংশ দেখার জন্য আমন্ত্রণ জানান এবং অভিনেতাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ মতবিনিময় করেন।

ফেং লি ইউয়ান বলেন যে, চীনা নাট্যকাররা প্রজন্ম থেকে প্রজন্ম ধরে তাদের শৈল্পিক সৃষ্টিতে চমৎকার ঐতিহ্যবাহী চীনা সংস্কৃতিকে ধারণ ও প্রচার করার পাশাপাশি বিদেশি নাটক থেকে শিক্ষণীয় বিষয় গ্রহণ করে উদ্ভাবনী উন্নয়নকে সক্রিয়ভাবে উৎসাহিত করেছেন। চীন এবং ফ্রান্স উভয়ই প্রধান সাংস্কৃতিক শক্তি। তিনি আশা করেন, উভয় দেশের শিল্পীরা যেন বিনিময় ও পারস্পরিক শিক্ষাকে আরও শক্তিশালী করে এবং আরও অসাধারণ শিল্পকর্ম তৈরি করতে পারে।

ব্রিজিট ম্যাকখোঁ ফেং লি ইউয়ানকে তাঁর চমৎকার আয়োজনের জন্য আন্তরিক ধন্যবাদ জানান। তিনি চীনা নাটকের প্রশংসা করেন এবং দুই দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময়কে সক্রিয়ভাবে প্রচার করতে ও দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও বন্ধুত্ব বৃদ্ধিতে তাঁর আগ্রহ প্রকাশ করেন।

সূত্র:জিনিয়া-তৌহিদ-ফেই, চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD