শিরোনাম :
আফগানিস্তানে পাকিস্তানের ‘ডাবল-ট্যাপ’ বিমান হামলার অভিযোগ, নিহত ৩৫ বেসামরিক ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহ, অতিরিক্ত ১,৩০০ মৃত্যুর আশঙ্কা ডব্লিউএইচওর ফ্রান্সে স্কাইডাইভার বহনকারী উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ১১ চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের জানাজা মঙ্গলবার, শহীদ মিনারে জানানো হবে শেষ শ্রদ্ধা তিস্তার পানি বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপরে, লালমনিরহাটে প্লাবিত নিম্নাঞ্চল GSID-2 প্রকল্পে ৬৫ বিরোধীদলীয় এমপিকে জনপ্রতি ৩০ লাখ টাকার বিশেষ বরাদ্দ টানা সাত বিশ্বকাপ ম্যাচে গোল, নতুন ইতিহাস লিখলেন মেসি ইউস্টাকিওর শেষ মুহূর্তের গোলে ইতিহাস, প্রথমবার শেষ ষোলোয় কানাডা সংস্কৃতি, ঐতিহ্য ও মিলনমেলা: ফ্রাঙ্কফুর্টে বসছে ‘ঋতুরঙ্গ মেলা ২০২৬’ টানা দ্বিতীয় দিন ইরানে মার্কিন বিমান হামলা; যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার শঙ্কা

GSID-2 প্রকল্পে ৬৫ বিরোধীদলীয় এমপিকে জনপ্রতি ৩০ লাখ টাকার বিশেষ বরাদ্দ

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: সোমবার, ২৯ জুন, ২০২৬

প্রধানমন্ত্রীর উন্নয়ন প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে বিরোধীদলীয় সংসদ সদস্যদের নির্বাচনী এলাকার ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ আর্থিক বরাদ্দ প্রদান করেছে সরকার। সার্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন-২ (GSID-2) প্রকল্পের আওতায় এ বরাদ্দ অনুমোদন দেওয়া হয়েছে।

রোববার (২৮ জুন) জাতীয় সংসদ ভবনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে বরাদ্দপত্র হস্তান্তর করেন।

স্থানীয় সরকার বিভাগের তথ্য অনুযায়ী, প্রকল্পটির আওতায় ৬৫ জন বিরোধীদলীয় সংসদ সদস্যের অনুকূলে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য জনপ্রতি ৩০ লাখ টাকা করে বিশেষ বরাদ্দ অনুমোদন করা হয়েছে। এই অর্থ সংশ্লিষ্ট এলাকার জনকল্যাণমূলক ও সামাজিক অবকাঠামো উন্নয়নে ব্যয় করা হবে।

অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল এবং সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম খান বরাদ্দপত্র গ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান।

অনুষ্ঠানে সংশ্লিষ্টরা বলেন, এই বিশেষ বরাদ্দ দেশের বিভিন্ন অঞ্চলে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নে সহায়ক হবে। একই সঙ্গে প্রধানমন্ত্রীর ঘোষিত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

সূত্র: স্থানীয় সরকার বিভাগ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD