শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

মিয়ানমার রাখাইনে গণহত্যা চালিয়েছে: মার্কিন রিপোর্ট

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ৫ ডিসেম্বর, ২০১৮

জার্মানবাংলা ডেস্ক: মিয়ানমার রাখাইনের সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠী রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালিয়েছে। দেশটির সেনাবাহিনীর তত্ত্বাবধানেই ঘটেছে এ গণহত্যা। শুধু বিতাড়িত করাই উদ্দেশ্য ছিল না; রোহিঙ্গাদের চিরতরে নিশ্চিহ্ন করে ফেলতেই চালানো হয়েছে সাঁড়াশি অভিযান।

অভিযানের ক্ষেত্রে সব ধরনের আন্তর্জাতিক আইন লঙ্ঘনের মাধ্যমে মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধ করেছে সেনাবাহিনী। নিরাপত্তা চৌকিতে আরাকান রোহিঙ্গা সলভেশন আর্মির (আরসা) হামলাকে ব্যবহার করা হয়েছে অভিযানকে ন্যায়সঙ্গত করতে।

জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের রিপোর্টের পর আন্তর্জাতিক আইনি পরামর্শক সংস্থা ‘পাবলিক ইন্টারন্যাশনাল ল অ্যান্ড পলিসি গ্রুপে’র (পিআইএলপিজি) এক তদন্ত রিপোর্টেও একই চিত্র উঠে এসেছে। সোমবার ওয়াশিংটনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রিপোর্টটি প্রকাশ করা হয়। সেই সঙ্গে এ বিষয়ে বিশেষ তদন্ত কমিশন গঠন করে দোষীদের আইনের আওতায় এনে গণহত্যার বিচার নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানানো হয়েছে। মঙ্গলবার এ খবর দিয়েছে আলজাজিরা।

গত বছরের আগস্টে মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সেনাবাহিনী বর্বর হত্যাকাণ্ড, ধর্ষণ ও জাতিগত নিধন অভিযান চালায়। চলতি বছরের সেপ্টেম্বর মাসে প্রকাশিত এক রিপোর্টে রোহিঙ্গাদের বিরুদ্ধে সেনাবাহিনীর নির্মম অভিযানকে প্রথমবারের মতো গণহত্যা বলে অভিহিত করে জাতিসংঘের একটি ফ্যাক্ট ফাইন্ডিং মিশন।

রিপোর্টে বলা হয়, গণহত্যার উদ্দেশ্যেই ওই অভিযান চালানো হয়েছিল। সেই সঙ্গে গণহত্যার জন্য সেনাপ্রধান মিং অং হ্লাইংসহ মিয়ানমার সেনাবাহিনী শীর্ষ ছয় কর্মকর্তাকে দায়ী করে তাদেরকে আন্তর্জাতিক আদালতের মুখোমুখি করতে সুপারিশ জানানো হয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD