শিরোনাম :
সুইজারল্যান্ডে তীব্র তাপপ্রবাহ, এক বছরে গলেছে ৫ শতাংশের বেশি হিমবাহের বরফ ট্রাম্প প্রশাসনে আড়াই লাখের বেশি ভিসা বাতিল, এইচ-১বি ফি ফের স্থগিত মদিনায় বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা, ওআইসি ও আরব দেশগুলোর নিন্দা কক্সবাজার-পেনাং সরাসরি ফ্লাইট চালু করবে এয়ার এশিয়া বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও মানবাধিকারসহ আঞ্চলিক নিরাপত্তা নিয়ে ব্রাসেলসে মতবিনিময় পাচার হওয়া প্রায় ৭৭ হাজার কোটি টাকার সম্পদ জব্দ ও অবরুদ্ধের আদেশ প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের খসড়া নিয়ে সাংবাদিকদের উদ্বেগ, সংকুচিত হতে পারে অনুসন্ধানী সাংবাদিকতা আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার-২০২৬-এর মনোনয়ন পেলেন শেরপুরের জয়া বণিক শিক্ষার অধিকার ও মানবাধিকার নিয়ে জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে ইউরোপের বাংলাদেশি শিক্ষার্থীদের আলোচনা ফেরদৌসী আহমেদের পদত্যাগ, শূন্য সংরক্ষিত নারী আসন

শেখ তন্ময়ের সাথে জেলা তাতীলীগের মতবিনিময়

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ৩০ নভেম্বর, ২০১৮
  1. বাগেরহাট প্রতিনিধি: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-২ আসনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনিত প্রার্থীর বিজয় নিশ্চিত করার লক্ষ্যে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী শেখ সারহান নাসের তন্ময়ের সাথে জেলা তাতীলীগের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে বাগেরহাট পৌরসভা অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট-২ (বাগেরহাট সদর ও কচুয়া) আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র শেখ হেলাল উদ্দিনের পুত্র শেখ সারহান নাসের তন্ময়।
    বাগেরহাট জেলা তাতীলীগের আহবায়ক আলহাজ বাকী তালুকদার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ কামরুজ্জান টুকু।
    এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,বাগেরহাট জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক ও পৌর মেয়র খান হাবিবুর রহমান,আওয়ামীলীগের তথ্য ও গবষণা সম্পাদক এবং প্রেসক্লাবের সভাপতি আহাদ উদ্দিন হায়দার,জেলা আওয়ামীলীগ নেতা মোঃ ফিরোজুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নকিব নজিবুল হক নজু,জেলা আওয়ামীলীগের উপদেষ্টা ফরিদা আক্তার বানু লুচি,জেলা যুবলীগের আহবায়ক সরদার নাসির উদ্দিন,মহিলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. সীতা রানী দেবনাথ, আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য তালুকদার রিনা সুলতানাসহ বাগেরহাট ও কচুয়া উপজেলার তাতীলীগের বিভিন্ন পর্যায়ের নেত্ববৃন্দ।
    বক্তব্যে তন্ময় বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলের সভানেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীকে মনোনয়ন দিয়েছেন। আমি এই আসনে বিজয়ী হয়ে শেখ হাসিনাকে উপহার দেয়ার প্রতিশ্রুতি দিয়েছি। আমি এখানে থেকে এই এলাকার অবহেলিত মানুষের পাশে থেকে কাজ করতে চাই। তাই সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার কথা জানান । তিনি তার বক্তব্যে আরো বলেন,মানুষের দ্বারে দ্বারে গিয়ে বর্তমান সরকারের উন্নয়নকে তুলে ধরতে হবে, সাধারন মানুষকে বোঝাতে হবে যাতে মানুষ নৌকায় আবারও ভোট দিয়ে বিজয় নিশ্চিত করেন।
শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD