শিরোনাম :
হৃদরোগে আক্রান্ত ৯ বছরের হাবিবুল্লাহ বাঁচতে চায়, চিকিৎসায় প্রয়োজন ৫ লাখ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সিপিএ রফিকুল ইসলাম জগলুর বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে জাপানের অব্যাহত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার জার্মানিতে বাংলাদেশ দূতাবাসে অতিরিক্ত ফি নেওয়ায় প্রবাসীদের অভিযোগ বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী পুঁজি ও কূটনীতির মেলবন্ধনে ট্রিলিয়ন ডলার অর্থনীতির পথরেখা আইসিইউতে ওষুধ-প্রতিরোধী ব্যাকটেরিয়ার সংক্রমণ উদ্বেগজনক, মৃত্যুহার ৯০ শতাংশের বেশি: আইসিডিডিআরবি করাচির দুই হাসপাতালে শতাধিক শিশুর এইচআইভি শনাক্ত, নীরব স্বাস্থ্য কর্তৃপক্ষ নিট কেলেঙ্কারি ঘিরে চাপের মুখে সরে গেলেন ধর্মেন্দ্র প্রধান, বললেন ‘শিক্ষার্থীদের ভবিষ্যৎই অগ্রাধিকার’

মো. আকবর হাসানের কবিতা ‘অনুতপ্ত’

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৯ নভেম্বর, ২০১৮

মো. আকবর হাসানের কবিতা ‘অনুতপ্ত’

হাঁটি হাঁটি পায়ে আমি, হাঁটি সারাক্ষণ
চিন্তা নেই ভাবনা নেই আনন্দে মগ্ন সারাক্ষণ,
কিছুদিন পরে আমি, যাই স্কুলেতে
সারাক্ষণ পড়ার চাপ সারা বেলাতে।

কলেজ পাড়ি দিয়ে আমি ইউনিভার্সিটিতে আসি
বাবা-মা স্বপ্ন দেখে বড় হব আমি,
আমি শুধু পিছু ফিরে, অবাক দৃষ্টি রেখে
ফেলে আসা গ্লানিগুলো, হাতড়িয়ে মরি।

অতীতের ফলাফল আশাতীত নয়
ভয়েতে বুক কাপে, ভবিষ্যতে রইবো কিসে,
বাব-মার স্বপ্নগুলো, টুকরো টুকরো করি
আমি শুধু হতভাগা, হতাশায় মরি।

কি করিলে জাগিব, গড়িব উন্নতশির
বসে বসে ভাবি,
প্রেমে যে বিভোর ছিলাম শ্রাবনিকে নিয়ে
অন্ধকারে নিমজ্জিত আমি, বিফলতার ভারে।

শ্রাবনি রেখে, চলে গেছে
নিমজ্জিত অন্ধকারে মোরে,
আমি শুধু আমায় নিয়ে ভাবি সারাক্ষণ
জীবন যুদ্ধে কি হেরে গেলাম, নাকি রইবো কিছুক্ষণ।

পিছনে ফিরে যখন, শিহরে উঠি তখন
অবহেলায় অকাতরে নিজেকে প্রতি স্তরে
গ্লানিতে ভরেছি তখন।

এখন শুধু ভাবি আমি, ফিরিয়া পাইতাম যদি
আমারই অতীত কাল,
করিতাম না এতটুকু সময়ের গাফিলতি
থাকিতাম আমি ভাবনায় বিভোর চিরকাল,
রইতাম আমি, জীবন গড়াতে সবকাল।

ঝড়ে যাওয়া ফুলগুলো,
পথচারীর পায়ের নীচে আর্তনাদে গলি,
আমি শুধু তাদের ন্যায় অকাতরে বলি,
আমি কি বাঁচিব, স্বপ্ন নিয়ে, সৃষ্টিতে কি রাখিব গতি?

নৈতিকতা: জীবনে শৈশব থেকে বৃদ্ধকাল পর্যন্ত সঠিক কাজটি সঠিক সময়ে করতে শিখ। না হয় বিফলতার গ্লানি নিয়ে অস্তিত্ব রইবে কিসে?

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD