শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

ইতালিতে বাংলা নববর্ষ উদযাপন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ১৫ এপ্রিল, ২০১৮

ইতালির রোমে ‘বাংলা নববর্ষ-১৪২৫’ উদযাপন করা হয়েছে। বাংলাদেশের সঙ্গে মিল রেখে শনিবার (১৪ এপ্রিল) বৈশাখী উদযাপন কমিটির আয়োজনে বাঙালি পরিবেশে আনন্দ উল্লাসের মধ্য দিয়ে ‘বাংলা নববর্ষ’ উদযাপন করা হয়।

এ উপলক্ষে দুপুর গড়াতেই স্থানীয় লারগো প্রেনেসেতের পার্কে প্রবাসী বাংলাদেশিরা জড়ো হতে থাকেন। পুরুষরা পায়জামা-পাঞ্জাবি আর নারীরা দেশীয় শাড়ি পড়ে সেখানে উপস্থিত হন। যেন প্রবাসে এক টুকরো বাংলাদেশ। যা বিদেশিদেরও বেশ আকৃষ্ট করে।
অনুষ্ঠানে দেশীয় নানা রকম খাবার দিয়ে আমন্ত্রিত অতিথিদের আপ্যায়ন করা হয়।

বর্ষবরণ উদযাপন কমিটির আহ্বায়ক ছিলেন সানজিদা আহমেদ ববি, সদস্য সচীব জেসমিন সুলতানা মিরা, প্রধান সম্মনয়কারী রুপালী গোমেজ, প্রধান উপদেষ্টা শান্তা সিকদার, যুগ্ম আহ্বায়ক মাকসুদা আক্তার, সাবরিনা ইয়াসমিন, সদস্য সুমি ইসলাম, সারমিন ইসলাম পায়েল, সুমি বেপারী, উপদেষ্টা সায়েরা হোসাইন রানী, জামিলা মঞ্জুরী মিনু আহমেদ,পৃষ্ঠপোষকতায় ছিলেন সৈয়দা মাসুদা আক্তার, মুরিয়েল লিডা দি সিলভা, পারভিন আক্তার।

অনুষ্ঠান পরিচালনা করেন শারমিন সুবনা, আমিনুল ইসলাম ও তারেক হাসান নয়ন। প্রচার ও প্রকাশনায় ছিলেন মিনহাজ হোসেন। তাকে সহযোগিতা করেন আব্দুর রশিদ, জালাল আহমেদ মন্টু ও মোজাম্মেল হোসেন মোল্লা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জানলুকা পেছিওলা। বিশেষ অতিথি ছিলেন হাসানুজ্জামান কামরুল, জয়নাল আবেদিন হাজারী, মইনুল হোসাইন ময়না, জি এম ওমর ফারুক, মাফিজুল ইসলাম রাসেল, কাজী মোস্তাক আহমেদ সুমন, আশরাফুল হক, ইতালি ইপিবিএ সভাপতি লায়লা শাহ, মহিলা অঙ্গনের সভাপতি মনোয়ারা বেবী, তুসকোলানা নারী সংস্থা সভাপতি মেরিন খান প্রমুখ।

অনুষ্ঠানের উদ্ভোধন করেন মনোয়ারা মনি। পরে রোমের জনপ্রিয় শিল্পী কাজী জাকারিয়ার পরিচালনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যায় স্থানীয় বিভিন্ন শিল্পীরা গান ও নৃত্য পরিবেশনা করেন।

অনুষ্ঠানে ছোট ও বড়দের বালিশ খেলা অনুষ্ঠিত এবং বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।
ইসমাইল হেসেন স্বপন : ইতালি থেকে:

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD