শিরোনাম :
সাউন্ড বক্সে পাখির ডাক, বাগেরহাটে ফাঁদে হাজারো অতিথি পাখি আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন বায়ুদূষণে বিপজ্জনক পরিস্থিতি মালদ্বীপে: রাজধানী মালেসহ কয়েকটি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি রেকর্ড উচ্চতা থেকে ভারতের বাজারে স্বর্ণের দাম কমেছে ৩২ শতাংশের বেশি: আগের অবস্থানে ফিরতে লাগতে পারে কয়েক বছর কূটনৈতিক সম্পর্কের ৫৫তম বার্ষিকী: শিক্ষা, স্বাস্থ্য ও সংস্কৃতিতে চীন-পেরু বিনিময় আরও গভীর করার প্রত্যয় বিশ্বের শীর্ষ ১০০ উদ্ভাবনী ক্লাস্টারের ২৫টিই চীনে, শীর্ষস্থান ধরে রেখেছে ‘শেনচেন-হংকং-কুয়াংচৌ’ জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও সামরিক খাতে অতিরিক্ত বরাদ্দের প্রতিবাদে ইউরোপজুড়ে তরুণদের বিক্ষোভ জাপানের ফুকুশিমায় ভারী তুষারপাতে আটকা পড়েছেন প্রায় দেড় হাজার মানুষ, বিদ্যুৎহীন ৭০০ পরিবার ইমরান খানের দ্রুত মুক্তি ও যথাযথ চিকিৎসা নিশ্চিতের আহ্বান জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনারের ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে বিশ্বের দরবারে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

গণবিশ্ববিদ্যালয়ের ড. হাসিন অনুপমার আইডিএমপি পুরস্কার লাভ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৭ নভেম্বর, ২০১৮

আশুলিয়া থেকে আবুল কাশেম: গণবিশ্ববিদ্যালয়ের ভৌত ও গাণিতিক বিজ্ঞান অনুষদের ডীন এবং মেডিকেল ফিজিক্স অ্যান্ড বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. হাসিন অনুপমা আজহারী মেডিকেল ফিজিক্সে বিশেষ অবদানের জন্য আইডিএমপি পুরস্কার পেয়েছেন।

ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব মেডিকেল ফিজিক্স এর উদ্যোগে ২০১৮ সালে মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকা, ল্যাতিন আমেরিকা, আফ্রিকা থেকে ৫জন ও এশিয়া থেকে ড. হাসিন অনুপমা আজহারীকে এই পুরস্কার দেয়া হয়। একই সঙ্গে তিনি এশিয়া-ওশেনিয়া ফেডারেশন অর্গানাইজেশন অব মেডিকেল ফিজিক্স-এর ২০১৮-২০২১ সালের জন্য জেনারেল সেক্রেটারী নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য যে, বাংলাদেশে রেডিওথেরাপী পদ্ধতিতে ক্যান্সার চিকিৎসায় রেডিয়েশন অনকোলজিস্টদের পাশাপাশি মেডিকেল ফিজিসিস্টদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী মেডিকেল ফিজিসিস্টদের ব্যতীত কোন রেডিওথেরাপী চিকিৎসা দেয়া উচিৎ নয়। এ চাহিদা থেকে ড. হাসিন অনুপমা আজহারী মেডিকেল ফিজিক্সের ছাত্র তৈরির লক্ষ্য নিয়ে সম্পৃক্ত হন গণবিশ্ববিদ্যালয়ের মেডিকেল ফিজিক্স এন্ড বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগে। ড. হাসিন অনুপমা আজহারী বাংলাদেশ মেডিকের ফিজিক্স সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি। এই সোসাইটির মাধ্যমে সরকারের সঙ্গে যোগাযোগ স্থাপন করে বাংলাদেশের তিনটি সরকারি হাসপাতালে ১২জন মেডিকেল ফিজিসিস্ট এর পদ তৈরিতে তিনি সক্ষম হয়েছেন। তার সংগ্রামের ফল হিসেবে বর্তমান সরকার সব হাসপাতালে মেডিকেল ফিজিসিস্টের পদ অন্তর্ভুক্ত করার আদেশ দেন।

এছাড়া ক্যান্সার চিকিৎসায় চিকিৎসা পদার্থবিদদের ভূমিকা সম্পর্কে সচেতনতা তৈরিতে জাতীয় ও আন্তর্জাতিকভাবে নানা ধরণের অনুষ্ঠান পরিচালনার সঙ্গে জড়িত রয়েছেন তিনি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD