শিরোনাম :
ইয়েমেনে জ্বালানি সংকটে পানির সরবরাহ বিপর্যয়ের আশঙ্কা, ঝুঁকিতে ১৬ লাখ শিশু ফ্রান্সে প্রশিক্ষণকালে যুদ্ধবিমান ‘মিরাজ ২০০০ডি’ বিধ্বস্ত: পাইলট নিহত, নেভিগেটর নিখোঁজ অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের সূচি প্রকাশ: সিলেটে উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আমিরাত ১ নভেম্বর থেকে সব খাদ্য ব্যবসায় নিবন্ধন ও লাইসেন্স বাধ্যতামূলক: নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কড়া নির্দেশনা গুজব ও ধর্মীয় উগ্রতার বিরুদ্ধে তরুণদের সোচ্চার থাকার ডাক রাষ্ট্রপতির: বঙ্গভবনে বিজয়ার সংবর্ধনা স্বর্ণ চোরাচালানের পর এবার জুলাই আন্দোলনের হত্যাচেষ্টা মামলা: দিলীপ আগরওয়ালার ১০ দিনের রিমান্ড আবেদন অশ্রুসজলে দেবীকে বিদায়ের ক্ষণ: আজ শুভ বিজয়া দশমী, মণ্ডপে মণ্ডপে সিঁদুর খেলা ও বিসর্জন জার্মানির স্টুটগার্টের দুর্গাবাড়িতে শারদীয় দুর্গোৎসব: সম্প্রীতি ও শান্তির বার্তা ২৬ অক্টোবর জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী:স্বাক্ষরিত হতে পারে একাধিক সমঝোতা স্মারক নাগরিকদের নিরাপত্তা ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করাই সরকারের অঙ্গীকার

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন রোধে সিরাজগঞ্জে ১০ ম্যাজিস্ট্রেট

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ২১ নভেম্বর, ২০১৮

সিরাজগঞ্জ থেকে এইচ, এম, আলমগীর কবিরঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সিরাজগঞ্জে ব্যাপক প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন। জেলার ৯টি উপজেলার ৬টি সংসদীয় আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন রোধে ১০জন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব ও মাঠে কাজ করছেন তারা। মনোনয়ন ফরম সংগ্রহ ও দাখিলের সময় কোন বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি না হয়, সেদিকেও লক্ষ্য করছেন তারা।

 

দায়িত্ব প্রাপ্তরা হলেন, সদর উপজেলায় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত উল্লাহ, পৌর এলাকায় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওবায়দুল্লাহ, শাহজাদপুর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকার, কাজিপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হামিদ রেজা, উল্লাপাড়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুব হাসান, বেলকুচিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান, কামারখন্দে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুর রহমান, চৌহালীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মামুনুল হক ও তাড়াশের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন, রায়গঞ্জে নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত আজমেরী হক।

 

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ঠেকাতে জেলায় ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে ১৫ নভেম্বর থেকে দায়িত্ব দেয়া হয়েছে। এদের মধ্যে ২ জন জেলা সদরে এবং ৮ জন বিভিন্ন উপজেলায় ৩১ ডিসেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করবেন। সেই সাথে ম্যাজিস্ট্রেটগণ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনকারীদের সাজা দেবেন। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলে সর্বোচ্চ ছয় মাসের সাজা ও ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দন্ডে দন্ডিত করার বিধান রয়েছে।

 

জেলা নির্বাচন কর্মকর্তা মো. আবুল হোসেন বলেন, নির্বাচনে আগ্রহী প্রার্থীরা ২৮ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন। রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক কার্যালয়, সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় এবং শুধু সদর সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেয়া যাবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD